সর্বশেষ
সিলেটে শহর, মহাসড়ক ও রেল উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও পরিকল্পনার ঘোষণা।বিরোধীদলীয় নেতার জাপান সফর শুরু আজমধ‍্যপ্রাচ‍্যে ৮.৬ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করবে যুক্তরাষ্ট্র।ইরানে অবিস্ফোরিত বোমা অপসারণের সময় বিস্ফোরণে ১৪ ইসলামি রেভ্যলুশনারি গার্ড নিহতউত্তরায় বাবার সামনে থেকে মেয়েকে অপহরণ, ৯ দিন পর গাজীপুর থেকে উদ্ধারচা-শ্রমিকদের বঞ্চনার বাস্তবতা নিয়ে ঢাবিতে পথনাটক ‘১৭০ টাকা’বাস দুর্ঘটনায় প্রাণহানি কমাতে এসি বাসে ইমার্জেন্সি ডোর ও নন-এসি বাসের জানালায় স্টিলের রড অপসারণের নির্দেশ।বিধবার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন।সিলেটে শহর, মহাসড়ক ও রেল উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও পরিকল্পনার ঘোষণা।বিরোধীদলীয় নেতার জাপান সফর শুরু আজমধ‍্যপ্রাচ‍্যে ৮.৬ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করবে যুক্তরাষ্ট্র।ইরানে অবিস্ফোরিত বোমা অপসারণের সময় বিস্ফোরণে ১৪ ইসলামি রেভ্যলুশনারি গার্ড নিহতউত্তরায় বাবার সামনে থেকে মেয়েকে অপহরণ, ৯ দিন পর গাজীপুর থেকে উদ্ধারচা-শ্রমিকদের বঞ্চনার বাস্তবতা নিয়ে ঢাবিতে পথনাটক ‘১৭০ টাকা’বাস দুর্ঘটনায় প্রাণহানি কমাতে এসি বাসে ইমার্জেন্সি ডোর ও নন-এসি বাসের জানালায় স্টিলের রড অপসারণের নির্দেশ।বিধবার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

মুন্সীগঞ্জ বিএনপির দুই দিনে ১৫০ নেতাকর্মীর পদত্যাগ।

প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৬
মুন্সীগঞ্জ বিএনপির দুই দিনে ১৫০ নেতাকর্মীর পদত্যাগ।

মুন্সিগঞ্জ জেলা বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল ও কেন্দ্রীয় নেতৃত্বের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভের জেরে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। দল থেকে ধারাবাহিক বহিষ্কার এবং দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়নের অভিযোগে সংগঠনটিতে স্বেচ্ছায় গণপদত্যাগের ঘটনা ঘটছে।

সর্বশেষ জেলার বিভিন্ন ইউনিট থেকে ৬৭ জন উচ্চপদস্থ নেতা একযোগে স্বেচ্ছায় দল ছাড়ার ঘোষণা দেন। একই সঙ্গে গত দুই দিনে আরও ৮৩ জন সাধারণ নেতাকর্মী পদত্যাগ করায় মোট পদত্যাগকারীর সংখ্যা প্রায় ১৫০ জনে পৌঁছেছে। এতে জেলা বিএনপির সাংগঠনিক কাঠামো নড়বড়ে হয়ে পড়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় সদর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। সেখানে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (পদত্যাগকারী) আতোয়ার হোসেন বাবুল পদত্যাগকারীদের পক্ষে যৌথ বিবৃতি পাঠ করেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় হাসান ছোট বিজয়, মুন্সিগঞ্জ শহর ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. আশ্রাফুজ্জামান অভি, জেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান আবু বকর মাদবর, জেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান খাঁন, মিরকাদিম পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বকুল, মিরকাদিম পৌর মহিলা দলের সদস্য সচিব জিয়াসমিন আক্তার ময়না, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম শেখ, মুন্সিগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আলমগীর সামি এবং আধারা ইউনিয়নের মো. দেলোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতারা অভিযোগ করেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের মতামত উপেক্ষা করে কেন্দ্রীয় নেতৃত্ব একতরফা সিদ্ধান্ত নিচ্ছে। বারবার আপত্তি ও অসন্তোষ জানানো হলেও তা গুরুত্ব না পাওয়ায় বাধ্য হয়ে তারা দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন তারা।