সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সাতক্ষীরা-১ আসনের বিএনপি প্রার্থী।

প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৬
বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সাতক্ষীরা-১ আসনের বিএনপি প্রার্থী।

সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে বিএনপির প্রার্থী ও দলটির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় এ ঘটনা ঘটে। অসুস্থ হয়ে পড়ার পর তাকে দ্রুত সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নে আয়োজিত ওই জনসভায় সভাপতিত্ব করেন চন্দনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক সরদার। সন্ধ্যার দিকে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সংসদ সদস্য প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।

সভায় বিশেষ অতিথিসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা জিয়াউর রহমান জানান, বুধবার (২৮ জানুয়ারি) রাত থেকেই হাবিবুল ইসলাম হাবিব শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এরপরও তিনি চন্দনপুরের জনসভায় যোগ দেন। বক্তব্য চলাকালীন অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।