সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ক্ষমতায় গেলে ফেনি সহ ৩৬টি জেলায় সরকারি মেডিক্যাল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল চালু করবে ১১ দলীয় জোট।

প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৬
ক্ষমতায় গেলে ফেনি সহ ৩৬টি জেলায় সরকারি মেডিক্যাল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল চালু করবে ১১ দলীয় জোট।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমান বলেছেন, গত ১৬ বছরে পিলখানা হত্যাকাণ্ড, জামায়াত–বিএনপির নেতাকর্মী হত্যাকাণ্ড এবং আলেম-ওলামা হত্যার মাধ্যমে দেশে অপশাসন কায়েম করা হয়েছিল। ২০২৪ সালের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশবাসী সেই অপশাসনের হাত থেকে মুক্তি পেয়েছে।

তিনি বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যার সময় মানবিক সহায়তা নিয়ে তিনি ফেনীতে এসেছিলেন। আবরার ফাহাদ ফেনী নদী নিয়ে দুটি কথা বলার কারণেই খুন হয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, ফেনীবাসীকে আজীবন শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ রাখতে হবে।

ফেনীসহ দেশের ৩৬টি জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপন, বিশেষায়িত হাসপাতাল চালু, ফেনী নদীর তীরে টেকসই বাঁধ নির্মাণ এবং ফেনীতে একটি অত্যাধুনিক স্টেডিয়ামসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন ডা. শফিকুর রহমান। নতুন বাংলাদেশ গড়তে ফেনীর তিনটি আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থীদের ঐক্যবদ্ধভাবে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

শুক্রবার সকালে ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ফেনী জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাসুম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, এবি পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ সদর আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি রাশেদ প্রধান।

ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ফেনী-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক, একই আসনের আরেক মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, ডাকসুর ভিপি সাদিক কায়েম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ, ফেনী জেলা জামায়াতের সাবেক আমির একেএম সামছুদ্দিন, শহর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির ফেনী শহর সভাপতি ওমর ফারুক এবং জেলা সভাপতি আবু হানিফ হেলাল।

সমাবেশে জামায়াত, ছাত্রশিবির ও ১১ দলীয় জোটের ফেনী জেলার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।