সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

আমরা পদত্যাগ না করায় ৩টি মন্ত্রণালয় রক্ষা পেয়েছেঃ তারেক রহমানকে জামায়াত আমির।

প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৬
আমরা পদত্যাগ না করায় ৩টি মন্ত্রণালয় রক্ষা পেয়েছেঃ তারেক রহমানকে জামায়াত আমির।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রশ্নের প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চারদলীয় জোট সরকারের সময় সাবেক আমির মাওলানা মতি‌উর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ইচ্ছাকৃতভাবেই পদত্যাগ করেননি, যাতে অন্তত তিনটি মন্ত্রণালয় দুর্নীতির হাত থেকে রক্ষা পায়।

তিনি বলেন, ওই দুই নেতা যে মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সে সময় কোনো শক্তিশালী সমালোচক বা রাজনৈতিক প্রতিপক্ষও তাদের বিরুদ্ধে দুর্নীতি কিংবা স্বজনপ্রীতির অভিযোগ তুলতে পারেনি। এটি সরকারের ভেতর থেকেই স্বচ্ছতা বজায় রাখার একটি সচেতন প্রচেষ্টা ছিল।

ডা. শফিকুর রহমান বলেন, ১১ দলীয় নির্বাচনী ঐক্য ক্ষমতায় এলে দেশের পরিস্থিতিতে দ্রুত পরিবর্তন আসবে। চাঁদাবাজির বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, যারা প্রাথমিকভাবে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করবে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে ব্যক্তিগত পরিচয়, সম্পর্ক বা পারিবারিক বিষয় কোনো বিবেচনায় আসবে না।

সমাবেশে তিনি জনগণ ও সরকারের প্রতি আহ্বান জানান, দুর্নীতি ও বিশৃঙ্খল আচরণ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে রাষ্ট্র ও রাজনীতির প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হবে।