নিউজ
পড়া হচ্ছে...
শেখ হাসিনা থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলতো: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার নির্বাচনে নৌকা নেই এবং নৌকার কাণ্ডারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন। সোমবার (২৬ জানুয়ারি) ঠাকুরগাঁও-১ আসনের বেগুনবাড়ি ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে তিনি বলেন, শেখ হাসিনা জনগণকে বিপদে ফেলে চলে গেছেন; তিনি দেশে থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু থাকত।
মির্জা ফখরুল আরও বলেন, যারা একসময় পাকিস্তানি সেনাদের সহযোগিতা করেছে এবং দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা আবার ভোট চাইছে। এমন শক্তিকে ভোট দিয়ে দেশের ক্ষতি করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।