সর্বশেষ
দুবাইয়ে ইরান যুদ্ধের ছবি ভিডিও প্রকাশ করায় ১ বাংলাদেশি সহ ১০ জন গ্রেপ্তারবান্দরবানের পাহড়ে ২৫০০ একর জায়গায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ঘিরে প্রশ্নইরানের হামলায় আহত ইসরায়েলির সংখ্যা ২,৫৫৭ ও ১২ জন নিহত।দাজ্জালকে ফেরাতেই ইরানে আক্রমণ; নেতানিয়াহুর মন্তব্যে তোলপাড়প্রথম দিনেই সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন হবে অন্তর্বর্তী সরকারের ৩৯ অধ্যাদেশস্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সারসংসদ অধিবেশনে ড. ইউনূস–জাইমাসহ উপস্থিত ছিলেন যারাহরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান।দুবাইয়ে ইরান যুদ্ধের ছবি ভিডিও প্রকাশ করায় ১ বাংলাদেশি সহ ১০ জন গ্রেপ্তারবান্দরবানের পাহড়ে ২৫০০ একর জায়গায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ঘিরে প্রশ্নইরানের হামলায় আহত ইসরায়েলির সংখ্যা ২,৫৫৭ ও ১২ জন নিহত।দাজ্জালকে ফেরাতেই ইরানে আক্রমণ; নেতানিয়াহুর মন্তব্যে তোলপাড়প্রথম দিনেই সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন হবে অন্তর্বর্তী সরকারের ৩৯ অধ্যাদেশস্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সারসংসদ অধিবেশনে ড. ইউনূস–জাইমাসহ উপস্থিত ছিলেন যারাহরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান।
Live Bangla Logo

আইনের শাসন ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির ঘোষণা তারেক রহমানের

প্রকাশিত: ২৬ জানুয়ারী, ২০২৬
আইনের শাসন ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির ঘোষণা তারেক রহমানের

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠাই বিএনপির প্রধান অগ্রাধিকার। বিএনপি সরকার গঠন করলে প্রতিটি অপরাধের বিচার দেশের প্রচলিত আইনে নিশ্চিত করা হবে এবং দখলবাজি ও সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।

রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে নতুন বাস টার্মিনাল মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, নারায়ণগঞ্জ জেলার সবচেয়ে বড় সমস্যা ছিল সন্ত্রাস ও দুর্নীতি। কারা এসব করেছে এবং কীভাবে করেছে—তা জনগণের অজানা নয়। মাদক বাণিজ্যও এ জেলার আরেকটি বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, নারায়ণগঞ্জ শহরে অন্তত ২০টি বড় মাদকের স্পট রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে সবার আগে এসব স্পট উচ্ছেদ করা হবে এবং সন্ত্রাস ও দুর্নীতি কঠোরভাবে নিয়ন্ত্রণে আনা হবে।

তিনি আরও বলেন, গত কয়েক বছরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। বিএনপি সরকার গঠন করলে প্রতিটি অপরাধের বিচার আইন অনুযায়ী হবে।

সমাবেশে তরুণ প্রজন্মের বেকারত্ব নিরসনে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, আধুনিক কারিগরি প্রশিক্ষণ ও বিভিন্ন ভাষা শিক্ষার মাধ্যমে যুবকদের দেশ ও বিদেশের কর্মবাজারের উপযোগী করে গড়ে তোলা হবে। পাশাপাশি ইমাম, খতিব ও মাদ্রাসার শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও হালাল উপার্জনের সুযোগ সৃষ্টি করে তাদের মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

নদী ও খাল দখলের কারণে কৃষিকাজ ব্যাহত হচ্ছে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, সারা দেশে জলাশয় সংস্কার করা হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার ‘খাল খনন কর্মসূচি’ পুনরায় চালু করা হবে।

সমাবেশে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনের বিএনপি ও জোটভুক্ত প্রার্থীরা উপস্থিত ছিলেন।