সর্বশেষ
নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’সন্তানদের ওপর ভরসা নেই, জীবিত থাকতেই নিজের কবর প্রস্তুত করলেন বৃদ্ধারাজধানীতে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’সন্তানদের ওপর ভরসা নেই, জীবিত থাকতেই নিজের কবর প্রস্তুত করলেন বৃদ্ধারাজধানীতে ফিটনেসবিহীন যান অপসারণ ও ৫০টি নতুন অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

চট্টগ্রামে তারেক রহমানের সমাবেশ শেষে ১৮টি মাইক ও তার চুরি হয়েছে।

প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৬
চট্টগ্রামে তারেক রহমানের সমাবেশ শেষে ১৮টি মাইক ও তার চুরি হয়েছে।

চট্টগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসভায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও ১৮টি মাইক ও পাঁচ কয়েল তার চুরির ঘটনা ঘটেছে।

শনিবার রাতে নগরীর পলোগ্রাউন্ড মাঠের আশপাশে এ ঘটনা ঘটে। রোববার সকালে সাউন্ড সিস্টেমের মালিক এ বিষয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন।

জানা যায়, জনসভা উপলক্ষে পলোগ্রাউন্ড মাঠে পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন ছিলেন। সমাবেশস্থল ও আশপাশে ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হয়। পাশাপাশি অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ, লাঠি, ধারালো অস্ত্র ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ যেকোনো বস্তু বহন ও ব্যবহার নিষিদ্ধ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এতসব ব্যবস্থার মধ্যেই চুরির ঘটনাটি ঘটে।

চুরির বিষয়টি রোববার বিকেলে জানাজানি হলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অভিযোগে বলা হয়, জনসভায় মোট ২০০টি মাইক স্থাপন করা হয়েছিল। এর মধ্যে ১৮টি মাইক ও পাঁচ কয়েল তার চুরি হয়েছে।

সাউন্ড ও মাইক সিস্টেমের মালিক আবদুর রাজ্জাক জানান, তিনি ঢাকা রাজ সাউন্ড সিস্টেমের মালিক। শনিবার রাতে সব মাইক বিভিন্ন স্থানে লাগিয়ে তারা চলে যান। মাইক পাহারায় দুইজন লোক নিয়োজিত ছিল। রোববার সকালে জনসভা শুরুর আগে বিষয়টি বিএনপি নেতাদের জানানো হলে তারা থানায় অভিযোগ করার পরামর্শ দেন। এরপরই তিনি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।