সর্বশেষ
প্রতিপক্ষের বসতঘরের স্টিলের দরজা কেটে নিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা।দুর্নীতির সাথে আপস করতে চাই না: ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী।কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে আটকের ১২ ঘণ্টা পর বিএনপি নেতা রেজাউল কাইয়ুম মুক্ত।মটরসাইকেল চুরি করে পালাতে গিয়ে জামায়াত নেতার ছেলের মৃত্যু।আমেরিকান তরুণরা ট্রাম্পের ওপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে ৫৭ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর৩০ বছর আগে আসামির কাছ থেকে উদ্ধার অস্ত্র গায়েব, সাবেক পুলিশ কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ডশ্রীমঙ্গলে নামাজরত অবস্থায় মুসল্লিকে হত্যা, অভিযুক্ত আটকপ্রতিপক্ষের বসতঘরের স্টিলের দরজা কেটে নিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা।দুর্নীতির সাথে আপস করতে চাই না: ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী।কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে আটকের ১২ ঘণ্টা পর বিএনপি নেতা রেজাউল কাইয়ুম মুক্ত।মটরসাইকেল চুরি করে পালাতে গিয়ে জামায়াত নেতার ছেলের মৃত্যু।আমেরিকান তরুণরা ট্রাম্পের ওপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে ৫৭ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর৩০ বছর আগে আসামির কাছ থেকে উদ্ধার অস্ত্র গায়েব, সাবেক পুলিশ কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ডশ্রীমঙ্গলে নামাজরত অবস্থায় মুসল্লিকে হত্যা, অভিযুক্ত আটক
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

মোদির ‘সেবাদাসদের’ হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে ১১ দলীয় প্রার্থীদের বিজয়ী করতে হবে।

প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৬
মোদির ‘সেবাদাসদের’ হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে ১১ দলীয় প্রার্থীদের বিজয়ী করতে হবে।

এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, মোদির ‘সেবাদাসদের’ হাত থেকে বাংলাদেশকে চিরকালের জন্য মুক্ত করতে ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

রোববার দুপুরে রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ঢাকা–৬ আসনের নির্বাচনি জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

অলি আহমদ বলেন, বর্তমানে সমাজে ইনসাফ নেই। তারা একটি নতুন বাংলাদেশ উপহার দিতে চান। তার অভিযোগ, বিরোধীরা নিজেদের দিল্লির সেবাদাস হিসেবে পরিচিত করেছে। তিনি বলেন, সেবাদাসদের হাতে বাংলাদেশের দায়িত্ব দেওয়া যায় না, তাদের হাতে দেশ হস্তান্তর করা সম্ভব নয়। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র উপায় হলো ৫ আগস্টের আন্দোলনের পক্ষের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করা।

নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে অলি আহমদ বলেন, ২০০১ সাল থেকে বিএনপির অনেক বিষয় তিনি মেনে নিতে পারেননি। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭১ সালে ক্যাপ্টেন হিসেবে তিনি প্রথম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেওয়ানহাট থেকে ফিরিয়ে এনেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, ওই সময় তারা দুজন মিলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন।

তিনি বলেন, তাদের লক্ষ্য ছিল ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি এবং মানুষের শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করা। কিন্তু গত ২৫ বছর ধরে ভারতের দালাল ও মোদির দাসেরা দেশ পরিচালনা করেছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, জনগণ বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াত—সব দলকেই ক্ষমতায় দেখেছে। ২০০৮ সালে নিজামী ও মুজাহিদ ছাড়া অন্যরা দুর্নীতির দায়ে কারাগারে ছিলেন বলেও তিনি মন্তব্য করেন।

বর্তমান পরিস্থিতি তুলে ধরে অলি আহমদ বলেন, নাম ও পোশাক বদলালেও দেশ দুর্নীতি ও চাঁদাবাজি থেকে বের হতে পারেনি। তার মতে, এখন যারা এই মঞ্চে আছেন, এটি তাদের শেষ যুদ্ধ—১৯৭১ সালের স্বপ্ন বাস্তবায়নের যুদ্ধ। তিনি ভারতের দাসত্বমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান, যেখানে ধনী-গরিবের মধ্যে বিচারে কোনো বৈষম্য থাকবে না।

তিনি আরও বলেন, বিএনপি মহাসচিব নিজেই বলেছেন ৫ আগস্টের আন্দোলনে বিএনপির অংশগ্রহণ ছিল না। তার মতে, এতে স্পষ্ট হয় বিএনপি বর্তমান পরিবর্তন চায়নি। তিনি দাবি করেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, আর সেই স্বপ্ন বাস্তবায়নে ইনসাফভিত্তিক সমাজ প্রয়োজন।

ভোটারদের উদ্দেশে অলি আহমদ বলেন, আবেগে নয়, বিবেক দিয়ে ভোট দিতে হবে। মার্কা দেখে নয়, কারা দেশের জন্য মঙ্গল করবে আর কারা মোদির দালালি করবে—তা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। তিনি সতর্ক করে বলেন, দালালদের ভোট দিলে ভবিষ্যতে নিপীড়নের শিকার হতে হবে।

সমাবেশে তিনি ঢাকা–৬ আসনে ড. আব্দুল মান্নান এবং ঢাকা–৮ আসনে নাসীরউদ্দীন পাটওয়ারীকে পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জাতির সঙ্গে যারা বেঈমানি করবে, আল্লাহ তাদের ক্ষমা করবেন না।