সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

আরো এক বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৬
আরো এক বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

তিনি উপজেলার ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দকচাই গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ (গেজেট নম্বর–১১৫১)। তার বাবার নাম গোলাম কাদের।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ইশানিয়া ইউনিয়নের দকচাই গ্রামে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে দিনাজপুর–২ (বিরল–বোচাগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী অধ্যক্ষ একেএম আফজালুল আনামের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

যোগদানকালে হারুনুর রশিদ বলেন, তিনি আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন সংগ্রামী মানুষ হিসেবে জীবনের শেষ প্রান্তে এসে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বাকি জীবন জামায়াতের নিয়ম-কানুন মেনে চলতে চান বলেও জানান তিনি। তার ভাষ্য, জামায়াতে ইসলামী মুক্তিযোদ্ধাদের সম্মান করে—এ বিশ্বাস থেকেই তিনি দলটিতে যোগ দিয়েছেন।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহবুব আলম বলেন, এর আগেও একাধিক বীর মুক্তিযোদ্ধা জামায়াতে ইসলীর প্রতি আস্থা রেখে দলে যোগ দিয়েছেন। হারুনুর রশিদের যোগদানে তারা আনন্দিত।