সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

৭১এ জামায়াত দেশের বিরোধিতা করেছে এবং পাক হানাদার বাহিনীকে সহযোগিতা করেছেঃ এ‍্যানি

প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৬
৭১এ জামায়াত দেশের বিরোধিতা করেছে এবং পাক হানাদার বাহিনীকে সহযোগিতা করেছেঃ এ‍্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর–৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, একাত্তরে জামায়াতে ইসলামী দেশের বিরোধিতা করেছে এবং পাক হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে। সেই প্রেক্ষাপটে আজ তারা বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষ।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে নির্বাচনি প্রচারণায় তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, বর্তমান সময়ে একটি নির্বাচিত সরকার ও যোগ্য জনপ্রতিনিধি সবচেয়ে বেশি প্রয়োজন। দেশের জন্য এখন দরকার একটি ভালো সরকার।

তিনি আরও বলেন, জনগণ স্বাধীনতা যুদ্ধের সময়কার ভূমিকা দেখেছে—জামায়াতকে দেখেছে, বিএনপিকে দেখেছে। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বের অভিজ্ঞতাও মানুষের রয়েছে। এরশাদ ও আওয়ামী লীগের শাসনামলও মানুষ প্রত্যক্ষ করেছে। বর্তমানে তারেক রহমানের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস তৈরি হয়েছে। জনগণের পাশে থাকার ক্ষেত্রে বিএনপির ভূমিকা ছিল সবচেয়ে দৃশ্যমান। তাই তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।