সর্বশেষ
আপাতত যুদ্ধ বাদ, মেরামতে যাচ্ছে ইউএসএস জেরাল্ড ফোর্ডইরানের সাথে যুদ্ধে জড়ানোতে যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজম প্রধানের পদত্যাগইরানে যুদ্ধের জন্য সেনা পাঠাবে না পোল্যান্ডপাকিস্তানের হামলায় আফগানিস্তানে ৪০০ জন নিহত।মার্কিন প্রতিবেদনে উগ্রবাদী আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ।ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলামার্কিন নাগরিকদের অবিলম্বে সৌদি ত্যাগের নির্দেশইরান যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প: মার্কিন সিনেটরআপাতত যুদ্ধ বাদ, মেরামতে যাচ্ছে ইউএসএস জেরাল্ড ফোর্ডইরানের সাথে যুদ্ধে জড়ানোতে যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজম প্রধানের পদত্যাগইরানে যুদ্ধের জন্য সেনা পাঠাবে না পোল্যান্ডপাকিস্তানের হামলায় আফগানিস্তানে ৪০০ জন নিহত।মার্কিন প্রতিবেদনে উগ্রবাদী আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ।ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলামার্কিন নাগরিকদের অবিলম্বে সৌদি ত্যাগের নির্দেশইরান যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প: মার্কিন সিনেটর
Live Bangla Logo

স্বেচ্ছাসেবক দল নেতা মুকাব্বির হাত‍্যা: শ্যুটার রহিম গ্রেপ্তার

প্রকাশিত: ২৪ জানুয়ারী, ২০২৬
স্বেচ্ছাসেবক দল নেতা মুকাব্বির হাত‍্যা:  শ্যুটার রহিম গ্রেপ্তার

রাজধানীর তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যার অন্যতম শ্যুটার মো. রহিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চাঁদাবাজি ও দখলবাণিজ্যকে কেন্দ্র করে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী বিনাশ দাদা ওরফে দিলীপের নির্দেশে এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, চাঁদাবাজি ও দখল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই বিনাশ দাদার নির্দেশে রহিম ও জিন্নাত সরাসরি কিলিং মিশনে অংশ নেয়। রহিমকে গতকাল নরসিংদী থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি জানায়, এর আগে রহিমের আপন ভাই হত্যার অন্যতম পরিকল্পনাকারী বিল্লাল ও আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া শ্যুটার জিন্নাত আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছেন।

উল্লেখ্য, গত বুধবার রাজধানীর পশ্চিম তেজতুরী বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলায় পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়।