সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

হাসিনা আপার ফেলে যাওয়া কর্মীদের পাশে আছিঃ মির্জা ফখরুল।

প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৬
হাসিনা আপার ফেলে যাওয়া কর্মীদের পাশে আছিঃ মির্জা ফখরুল।

 লাইভ বাংলা   January 23, 2026   0 

IMG_3892

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “হাসিনা আপা ভারতে গিয়ে কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন। আমরা সেই কর্মী-সমর্থকদের পাশে আছি। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে, আর যারা অন্যায় করেনি—তাদের কোনো শাস্তি হতে দেব না।”

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের দেবীপুর খুররমখাঁ আদর্শকলোনিতে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, একটি দল হিন্দু-মুসলমান বিভাজন সৃষ্টি করতে চায়, কিন্তু বিএনপি তা চায় না। দেশের সব ধর্মের মানুষের সমান নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করে তিনি বলেন, সবাই মিলে একসঙ্গে সুন্দর দেশ গড়ে তুলতে হবে।

পথসভায় লিফলেট বিতরণ করে ধানের শীষে ভোট চান বিএনপি মহাসচিব। তিনি বলেন, বিএনপি পরীক্ষিত দল; অতীতেও ক্ষমতায় থেকে দেশের উন্নয়নে কাজ করেছে। জনগণের আস্থা রেখে আবারও কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “যারা মোনাফেক, মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়—তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। দেশকে বাঁচাতে শক্তি দিয়ে আবারও উঠে দাঁড়াতে হবে।” একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের নিরাপত্তা নিশ্চিত করা, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য ও শ্রমিকদের ন্যায্য পাওনা দেওয়ার কথা বলেন তিনি।

এই নির্বাচনকে নিজের শেষ নির্বাচন উল্লেখ করে সবার দোয়া ও ভোট কামনা করেন মির্জা ফখরুল।

কারাবরণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “১১১টি মামলায় সাড়ে তিন বছর জেল খেটেছি। আমি জেলে থাকাকালে আমার স্ত্রীর অপারেশন হয়েছে। তবুও মাথা নোয়াইনি। আমার নেত্রী বেগম খালেদা জিয়াও মাথা নোয়াননি।”