সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

শহীদ ওসমান বিন হাদীর শ্বশুরবাড়িতে জয়নুল আবেদীন, বিচারের দাবি

প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৬
শহীদ ওসমান বিন হাদীর শ্বশুরবাড়িতে জয়নুল আবেদীন, বিচারের দাবি

মাধবপাশা (বাবুগঞ্জ), বরিশাল, ১২ জানুয়ারি ২০২৬: জুলাই গণঅভ্যুত্থানের বীর সৈনিক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান বিন হাদীর শ্বশুরবাড়িতে গিয়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন।

দুপুরে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় শহীদ হাদীর শ্বশুর সুলতান আহমেদের বাড়িতে উপস্থিত হয়ে তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন, তাঁদের দুঃখ-কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

এ সময় জয়নুল আবেদীন বলেন, শহীদ ওসমান বিন হাদী শুধু একটি পরিবারের সন্তান নন, তিনি ছিলেন গণতন্ত্রকামী মানুষের কণ্ঠস্বর এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তাঁর হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, শহীদদের রক্ত কখনো বৃথা যায় না। দমন-পীড়নের মধ্য দিয়েই সত্য ও ন্যায়ের বিজয় আসে। শহীদ হাদীর আত্মত্যাগ গণতন্ত্রের সংগ্রামকে আরও শক্তিশালী করবে।

পরিবারের উদ্দেশে তিনি বলেন, এই শোক শুধু একটি পরিবারের নয়, বরং সকলের। এই কষ্টে বিএনপি তাদের পাশে থাকবে এবং শহীদ হাদীর রক্তের বিচার বাংলার মাটিতেই হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় শহীদ ওসমান বিন হাদীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। তাঁর পরিবার-পরিজনের জন্য ধৈর্য ও শক্তি কামনাও করা হয়।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ এ সময় উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, শহীদ হাদী ছিলেন নির্ভীক ও আপসহীন এক সংগ্রামী নেতা। তাঁর হত্যাকাণ্ড গণতন্ত্রকামী মানুষের মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে।