সর্বশেষ
নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, The Bazaar of Return in Aida Refugee Campসংবাদ সূত্রে জানা গেছে, Dozens killed in explosives depot blast in northeast Myanmarদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, The largest Israeli advance into Lebanon in yearsনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, US Congress moves to deepen military ties with Israel: Why it mattersনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, US measure to deepen Israel military cooperation faces bipartisan pushbackদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, Building collapses in New Delhi, some people rescued, more feared trappedদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, Explosives store blast kills dozens in Myanmar villageWhat’s at stake in Ethiopia’s elections?নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, The Bazaar of Return in Aida Refugee Campসংবাদ সূত্রে জানা গেছে, Dozens killed in explosives depot blast in northeast Myanmarদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, The largest Israeli advance into Lebanon in yearsনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, US Congress moves to deepen military ties with Israel: Why it mattersনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, US measure to deepen Israel military cooperation faces bipartisan pushbackদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, Building collapses in New Delhi, some people rescued, more feared trappedদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, Explosives store blast kills dozens in Myanmar villageWhat’s at stake in Ethiopia’s elections?
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ফজরের নামাজ পড়ে সকালেই ভোট দিতে নেতাকর্মীদের আহ্বান তারেকের

প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৬
ফজরের নামাজ পড়ে সকালেই ভোট দিতে নেতাকর্মীদের আহ্বান তারেকের

ভোটের দিনের প্রথমদিকে নিজের ভোট দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

ধানের শীষকে বিজয়ী করতে তাহাজ্জুদের নামাজের পর কেন্দ্রের পাশের মসজিদে গিয়ে ফজর নামাজ পড়ে ভোট শুরুর প্রথমদিকে ভোট দিতে আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদী পার্কসংলগ্ন এলাকায় বিএনপির নির্বাচনি জনসভায় যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান তিনি ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এই জনসভায় যোগ দেয়ার কথা থাকলেও রাত সোয়া ২ টায় যোগ দেন তারেক রহমান। ঘনকুয়াশা ও শীত উপেক্ষা করে রাত ৩টা পর্যন্ত হাজারো মানুষ তার বক্তব্য শোনেন।

এ সময় জেলার ৫টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীকেও পরিচয় করিয়ে দেন তারেক রহমান।

জনসভায় তিনি বলেন, “একটি গোষ্ঠী স্বাধীনতার বিরোধিতা করেছিল। সেদিন যদি তারা দেশের মানুষের স্বার্থের বিরোধিতা না করত, তাহলে লক্ষ লক্ষ মানুষকে শহীদ হতে হতো না। লক্ষ লক্ষ মা-বোনের সম্মান নষ্ট হতো না।

“আজকে কিছু মানুষ বলে অমুককে দেখেছি, তমুককেও দেখলাম এবার অন্যকে দেখি। আপনারা যার কথা বলছেন তাদেরকে এদেশের মানুষ ৫০ বছর আগেই দেখেছে। মানুষ পরিবর্তন চায়, শান্তিতে থাকতে চায়।”

সেখান থেকে পরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের জনসভায় যোগ দেন তারেক রহমান।

এর আগে একই দিন তিনি সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং কিশোরগঞ্জেও জনসভায় বক্তৃতা দেন তিনি।