সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

রাজধানীতে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত অনেক

প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৬
রাজধানীতে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত অনেক

রাজধানীর মিরপুরে নির্বাচনি প্রচারপত্র বিতরণকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১৬ জন কর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুর মডেল থানার পীরেরবাগ আল মোবারক মসজিদের সামনে এই সংঘর্ষ হয়। ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত থাকলেও শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল।

মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান জানান, দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মূসা দাবি করেন, দুপুরে শ্যাওড়াপাড়ায় বিএনপি প্রার্থী মিল্টনের স্ত্রী জামায়াতের নারী কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এর জেরে সন্ধ্যায় নামাজ আদায় করতে যাওয়া জামায়াত নেতাকর্মীদের পীরেরবাগ এলাকায় জিম্মি করে হামলা চালানো হয়। পরে উভয় পক্ষের নেতাকর্মীরা জড়ো হলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

তিনি জানান, আহত জামায়াত কর্মীদের কয়েকজনকে কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।