সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে রাজনীতি করি: তারেক রহমান

প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৬
ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে রাজনীতি করি: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তিনি ক্ষমতার জন্য নয়, দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেন। তিনি নিজেকে সাধারণ মানুষেরই সন্তান উল্লেখ করে বলেছেন, জনগণের পাশে থেকেই কাজ করতে চান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় কড়াইলবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় মা-বোনদের শিক্ষার প্রসারে বিনা মূল্যে নানা উদ্যোগ নিয়েছিলেন। একইভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশবাসী বহুভাবে উপকৃত হয়েছে।

কড়াইলবাসীর উদ্দেশে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আমি জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান—কিন্তু এই পরিচয়ের চেয়েও বড় পরিচয় হলো, আমি আপনাদেরই সন্তান। আমি বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করি।’

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই যেন আল্লাহর দরবারে একসঙ্গে হাত তুলে দেশের কল্যাণ কামনা করেন।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, মা-বোনদের স্বাবলম্বী করা ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে কৃষকদের জন্যও ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

কড়াইল বস্তিবাসীর সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, তাদের সন্তানরা যেন বিদেশি ভাষা শেখার সুযোগ পায় এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা যায়—সে লক্ষ্যে শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

এলাকার আবাসন সমস্যা প্রসঙ্গে তিনি জানান, সবার বসবাসের সুযোগ নিশ্চিত করতে ছোট ছোট ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে কড়াইল এলাকায় একটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

নিজের অতীত স্মৃতিচারণা করে তারেক রহমান বলেন, একসময় ক্যান্টনমেন্ট এলাকায় থাকা তার বাড়ি যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, তা তিনি ভুলে যাননি। এসব অভিজ্ঞতা থেকেই সাধারণ মানুষের কষ্ট তিনি অনুভব করেন।

বক্তব্যের শেষাংশে তিনি মহান মুক্তিযুদ্ধ এবং ‘২৪-এর আন্দোলনে’ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে কড়াইলবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, আল্লাহর রহমত ও জনগণের দোয়ায় এসব পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে।