সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ, তীব্র যানজট

প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৬
ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ, তীব্র যানজট

চিকন চাকার ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচলের দাবিতে রাজধানীর বাড্ডায় মানববন্ধনের নামে সড়ক অবরোধ করেছেন রিকশা ও ভ্যান শ্রমিকরা। এতে বাড্ডা, রামপুরা ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে, চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও অফিসগামীরা।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত প্রায় ২ লাখ ৪১ হাজার ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচলের অনুমতির দাবিতে এ কর্মসূচির আয়োজন করে ঢাকা বৃহত্তর দক্ষিণ সিটি করপোরেশনের ব্যাটারি চালিত রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

পুলিশ জানায়, পূর্বঘোষণা অনুযায়ী কর্মসূচিটি মানববন্ধনের কথা থাকলেও একপর্যায়ে বাড্ডা ফুজি টাওয়ারের সামনে মূল সড়ক অবরোধ করে দেন শ্রমিকরা। ফলে গুরুত্বপূর্ণ এই রুটে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চিকন চাকার ব্যাটারিচালিত রিকশার ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, যা তাদের জীবিকা নির্বাহে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এদিকে ট্রাফিক গুলশান বিভাগ সড়ক অবরোধের কারণে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে। রামপুরা থেকে কুড়িল বিশ্বরোড বা উত্তরা অভিমুখে যাত্রীরা গুলশান-১ ও গুলশান-২ হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরা থেকে আসা যানবাহনকে মহাখালী রুট ব্যবহারের অনুরোধ করা হয়।