সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জগন্নাথের মতো শাহজালালেও নির্বাচনে ছাত্রদলকে হেয় প্রতিপন্ন করতে চায় ইসিঃ রাকিবুল

প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৬
জগন্নাথের মতো শাহজালালেও নির্বাচনে ছাত্রদলকে হেয় প্রতিপন্ন করতে চায় ইসিঃ রাকিবুল

পোস্টাল ব্যালটে পক্ষপাতদুষ্ট আচরণ ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তের প্রতিবাদে নির্বাচন কমিশন (ইসি) ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্রদল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁওয়ে ইসির প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু হয়। সংগঠনটি জানিয়েছে, রাত পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে নির্বাচন কমিশন দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করেছে। এতে একটি স্বাধীন নির্বাচন কমিশনের পেশাদারিত্ব চরমভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। তিন দফা দাবির ভিত্তিতে এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে বলেও জানান তিনি।

কর্মসূচিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, তাদের প্রধান ইস্যু পোস্টাল ব্যালট। একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাব বিস্তারের মাধ্যমে কমিশনের প্রত্যক্ষ ইন্ধনে এসব কর্মকাণ্ড সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনের মতো একই কায়দায় ছাত্রদলকে হেয় প্রতিপন্ন করতে নির্বাচন কমিশন ভূমিকা পালন করেছে। এ সময় নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়ার ঘোষণাও দেন তিনি।

এদিকে আজ সকাল ১০টা থেকে সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ দিনের আপিল শুনানি শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই শুনানি চলছে। জানা গেছে, গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়ন বাতিল হয়। পরে আপিলে বাদ পড়া প্রার্থীদের মধ্যে ৫ থেকে ৯ জানুয়ারি ৬৪৫ জন আপিল করেন। ১০ থেকে ১৭ জানুয়ারি টানা আট দিনের শুনানিতে প্রায় ৪০০ জন প্রার্থিতা ফিরে পান। আজ ৬১১ থেকে ৬৪৫ নম্বর আপিল ও অপেক্ষমাণ আপিলগুলোর শুনানি হওয়ার কথা রয়েছে।

ছাত্রদলের তিন দফা দাবি হলো—পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত প্রত্যাহার, রাজনৈতিক চাপের মুখে নেওয়া হঠকারী সিদ্ধান্ত পরিহার করে কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্ব নিশ্চিত করা এবং বিশেষ রাজনৈতিক দলের প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচন বিষয়ে জারি করা বিতর্কিত প্রজ্ঞাপন বাতিল।

দুপুর ১২টার দিকে শেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সকাল থেকে ছাত্রদলের নেতাকর্মীরা নির্বাচন কমিশন ভবন ঘেরাও করে অবস্থান নিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে রয়েছে।