সর্বশেষ
সূত্রের খবর অনুযায়ী, Jet fuel shortage: Why Iran war could ground flights in Europeসূত্রের খবর অনুযায়ী, Syria takes control of all bases where US forces were deployedদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, US general clarifies Iranian ports under blockade, not Strait of Hormuzসূত্রের খবর অনুযায়ী, No date set for US-Iran talks, as Pakistan pushes to keep diplomacy aliveগণিত: ৩০টি শূন্যস্থান পূরণ দেখে নাওগণিতের ২৫টি বহুনির্বাচনি প্রশ্নইসরায়েল–লেবানন যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে, থাকবে ছুটিসূত্রের খবর অনুযায়ী, Jet fuel shortage: Why Iran war could ground flights in Europeসূত্রের খবর অনুযায়ী, Syria takes control of all bases where US forces were deployedদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, US general clarifies Iranian ports under blockade, not Strait of Hormuzসূত্রের খবর অনুযায়ী, No date set for US-Iran talks, as Pakistan pushes to keep diplomacy aliveগণিত: ৩০টি শূন্যস্থান পূরণ দেখে নাওগণিতের ২৫টি বহুনির্বাচনি প্রশ্নইসরায়েল–লেবানন যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে, থাকবে ছুটি
Live Bangla Logo

জামায়াতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিত: রণধীর জয়সওয়াল

প্রকাশিত: ১৭ জানুয়ারী, ২০২৬
জামায়াতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিত: রণধীর জয়সওয়াল

গত বছরের শুরুর দিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভারতের একজন কূটনীতিকের বৈঠক হয়েছিল—এ তথ্য স্বীকার করেছে ভারত সরকার। শুক্রবার (১৬ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বিষয়টি আলোচনায় আসে।

এক ভারতীয় সাংবাদিক বৈঠকটি নিয়ে প্রশ্ন করলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে এবং ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিত বিভিন্ন সংলাপে অংশ নেন। তিনি বলেন, “আপনি যে দলটির (জামায়াত) কথা বলছেন, তাদের সঙ্গে বৈঠককে সে প্রেক্ষাপটেই দেখা উচিত।”

এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমির ডা. শফিকুর রহমান নিজেই ওই বৈঠকের কথা জানান। তিনি বলেন, ২০২৫ সালে বাইপাস সার্জারির পর চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর ভারতের একজন কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করেন। তবে অন্যান্য দেশের কূটনীতিকদের মতো এই সাক্ষাৎটি প্রকাশ্যে আনা হয়নি; বরং ভারতীয় কূটনীতিকের পক্ষ থেকে বিষয়টি গোপন রাখতে অনুরোধ করা হয়েছিল।

রয়টার্সে সাক্ষাৎকার প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হলে ডা. শফিকুর রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ব্যাখ্যা দেন। সেখানে তিনি লেখেন, অসুস্থতার পর দেশি-বিদেশি অনেক কূটনীতিক তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং ভারতের দুজন কূটনীতিকও তখন তার বাসায় এসেছিলেন। অন্যান্যদের মতো তাদের সঙ্গেও স্বাভাবিক আলাপ-আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

পোস্টে তিনি আরও জানান, ওই সাক্ষাৎটি প্রকাশ্যে আনার কথা জানালে ভারতীয় কূটনীতিকরা তখন তা না প্রকাশ করার অনুরোধ করেন। তবে তিনি স্পষ্ট করেন, ভবিষ্যতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো বৈঠকই প্রকাশ্যে আনা হবে এবং সেখানে গোপনীয়তার কিছু নেই।

একই সঙ্গে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, কিছু দেশীয় গণমাধ্যম ‘গোপন বৈঠক’ হিসেবে বিষয়টি উপস্থাপন করেছে, যা বিভ্রান্তিকর। এ ধরনের সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।