সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বিদেশি দালালদের চিহ্নিত করতে না পারলে ইতিহাসের রং বারবার নৃশংস হয়ে উঠবেঃ আসিফ আকবর

প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৬
বিদেশি দালালদের চিহ্নিত করতে না পারলে ইতিহাসের রং বারবার নৃশংস হয়ে উঠবেঃ আসিফ আকবর

ঢাকা: জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বয়ানে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। ওই পোস্টে তিনি দাবি করেন, মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, শেখ মুজিবুর রহমান, শহীদ জিয়াউর রহমান থেকে শুরু করে শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের পেছনে বিদেশিরা নয়, নিজ দেশের লোকজনই জড়িত ছিল।

আসিফ আকবর বলেন, দেশের ভেতরে ছড়িয়ে থাকা বিদেশি এজেন্টরাই এসব হত্যাকাণ্ডের মূল নেপথ্য কুশীলব। তারা সবসময় পর্দার অন্তরালে থেকে কাজ করে বলে উল্লেখ করেন তিনি। বিদেশি দালালদের চিহ্নিত করতে না পারলে ইতিহাসের রং বারবার নৃশংস হয়ে উঠবে বলেও মন্তব্য করেন এই সংগীতশিল্পী।

পোস্টে তিনি আরও বলেন, এসব গোষ্ঠীর সংখ্যা তুলনামূলক কম হলেও তাদের পৃষ্ঠপোষক শক্তিশালী এবং তারা কূটকৌশলে পারদর্শী। যে কোনো সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতে তারা সিদ্ধহস্ত—এর উদাহরণ হিসেবে তিনি বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার ইতিহাসের কথা উল্লেখ করেন।

এদিকে আসিফ আকবরের জনপ্রিয় গান ‘ও প্রিয়া তুমি কোথায়’ বাংলা গানের ইতিহাসে ইতোমধ্যেই অমর হয়ে উঠেছে। আসন্ন ৩০ জানুয়ারি গানটির ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উদযাপন করা হবে। দুই দশকেরও বেশি সময় পরেও গানটি শ্রোতাদের হৃদয়ে অদ্বিতীয় অবস্থান ধরে রেখেছে।