সর্বশেষ
আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালতআইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালত
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ঐক্যের স্বার্থে নির্বাচনে অংশ নেবেন না রাশেদ প্রধান, গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণার ঘোষণা

প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৬
ঐক্যের স্বার্থে নির্বাচনে অংশ নেবেন না রাশেদ প্রধান, গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণার ঘোষণা

ঢাকা, ১৫ জানুয়ারি ২০২৬: ঐক্যের বৃহত্তর স্বার্থে আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জাগপা নেতা রাশেদ প্রধান। তিনি জানিয়েছেন, তিনি গণভোটে “হ্যাঁ”-এর পক্ষে এবং ঐক্যের প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন।

বৃহস্পতিবার এক লিখিত বক্তব্যে রাশেদ প্রধান বলেন, আজ ১৫ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৮টায় ঐক্যের আসন সমঝোতা ও অন্যান্য বিষয় নিয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, পরিস্থিতি যাই হোক না কেন, রাজপথে সবাই পরস্পরের সাথী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন। এ কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকদের একে অপরের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ ও শব্দ ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।

নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত প্রসঙ্গে রাশেদ প্রধান বলেন, ব্যক্তি রাশেদ প্রধানের চেয়ে রাজনৈতিক সমঝোতা ও ঐক্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা তাকে ভালোবাসেন, তাদের মন খারাপ না করার আহ্বান জানান তিনি।

বক্তব্যের শেষে তিনি বলেন, মহান আল্লাহ যেন দেশের স্বার্থে এই ঐক্যের প্রচেষ্টা কবুল করেন।

ঐক্যের স্বার্থে নির্বাচনে অংশ নেবেন না রাশেদ প্রধান, গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণার ঘোষণা | Live Bangla