সর্বশেষ
ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলামার্কিন নাগরিকদের অবিলম্বে সৌদি ত্যাগের নির্দেশইরান যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প: মার্কিন সিনেটরদুবাইয়ে ইরান যুদ্ধের ছবি ভিডিও প্রকাশ করায় ১ বাংলাদেশি সহ ১০ জন গ্রেপ্তারবান্দরবানের পাহড়ে ২৫০০ একর জায়গায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ঘিরে প্রশ্নইরানের হামলায় আহত ইসরায়েলির সংখ্যা ২,৫৫৭ ও ১২ জন নিহত।দাজ্জালকে ফেরাতেই ইরানে আক্রমণ; নেতানিয়াহুর মন্তব্যে তোলপাড়প্রথম দিনেই সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন হবে অন্তর্বর্তী সরকারের ৩৯ অধ্যাদেশইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলামার্কিন নাগরিকদের অবিলম্বে সৌদি ত্যাগের নির্দেশইরান যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প: মার্কিন সিনেটরদুবাইয়ে ইরান যুদ্ধের ছবি ভিডিও প্রকাশ করায় ১ বাংলাদেশি সহ ১০ জন গ্রেপ্তারবান্দরবানের পাহড়ে ২৫০০ একর জায়গায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ঘিরে প্রশ্নইরানের হামলায় আহত ইসরায়েলির সংখ্যা ২,৫৫৭ ও ১২ জন নিহত।দাজ্জালকে ফেরাতেই ইরানে আক্রমণ; নেতানিয়াহুর মন্তব্যে তোলপাড়প্রথম দিনেই সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন হবে অন্তর্বর্তী সরকারের ৩৯ অধ্যাদেশ
Live Bangla Logo

বিএনপি ছাড়লেন মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত, যোগ দিলেন জামায়াতে ইসলামীতে।

প্রকাশিত: ১৪ জানুয়ারী, ২০২৬
বিএনপি ছাড়লেন মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত, যোগ দিলেন জামায়াতে ইসলামীতে।

গাজীপুর মহানগর বিএনপির প্রবীণ নেতা ও মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত বিএনপি থেকে পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) এক ব্যক্তিগত বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

দীর্ঘ রাজনৈতিক জীবনে রফিকুল বাসেত গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

গাজীপুর মহানগরীর নায়েবে আমীর ও গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হোসেন আলী এবং মহানগর সহকারী সেক্রেটারি আফজাল হোসেনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

বিবৃতিতে রফিকুল বাসেত বলেন, দীর্ঘদিনের আত্মসমালোচনা ও গভীর উপলব্ধি থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “ইসলামী জীবনব্যবস্থা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সর্বোত্তম পথ। ইসলামী আদর্শে জীবন পরিচালনা এবং তা বাস্তবায়নের লক্ষ্যেই আমি জামায়াতে ইসলামীতে শামিল হয়েছি।”

দীর্ঘ রাজনৈতিক পথচলায় কোনো ভুলত্রুটি হয়ে থাকলে সেজন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন রফিকুল বাসেত।

নির্বাচনের প্রাক্কালে গাজীপুরের একজন প্রভাবশালী মুক্তিযোদ্ধা নেতার দলবদল স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে গাজীপুর-২ আসনে নির্বাচনি প্রচারণার সময় রফিকুল বাসেতের মতো অভিজ্ঞ নেতার জামায়াতে যোগদান দলটির সাংগঠনিক শক্তি বাড়াবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।