সর্বশেষ
আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালতআইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালত
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

‘আমি রোহিঙ্গা নই, অপপ্রচারে বিভ্রান্ত করবেন না’: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জুনায়েদ আল হাবিব

প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৬
‘আমি রোহিঙ্গা নই, অপপ্রচারে বিভ্রান্ত করবেন না’: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জুনায়েদ আল হাবিব

বিএনপি–জমিয়ত জোট মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব বলেছেন, তাঁকে নিয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে রোহিঙ্গা পরিচয়ের অপপ্রচার চালাচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, তিনি মুনাফিক নন, রোহিঙ্গাও নন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজার শহীদ মিনার প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, অনেকেই তাঁকে ব্যক্তিগতভাবে চেনেন না। সেই সুযোগ কাজে লাগিয়ে একটি পক্ষ বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি বলেন, তারেক রহমান তাঁকে জনগণের কাছে পাঠিয়েছেন এবং তিনি জনগণের হয়েই কাজ করতে এসেছেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আত্মত্যাগ ও অবদান জাতি চিরদিন স্মরণ করবে।

তিনি বলেন, আগামী দিনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে হলে এখন থেকেই মাঠে কঠোর পরিশ্রম করতে হবে। প্রতিপক্ষকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ঐক্যের মাধ্যমেই মোকাবিলা করতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধ না হলে সামনে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন তিনি।

জোট–সমর্থিত প্রার্থী হিসেবে খেজুর গাছ প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘সরাইলে খেজুর গাছ মার্কাই ধানের শীষ।’

কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিকের সঞ্চালনায় এবং ফারুক সর্দারের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, জেলা বিএনপির সদস্য মো. আনোয়ার হোসেন মাস্টার, সাবেক ছাত্রনেতা আহসান উদ্দিন খান শিপন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।