সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

চিকেন নেক ঘিরে উদ্বেগ: পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে পরিত্যক্ত ৫ বিমানঘাঁটি পুনরুজ্জীবিত করছে দিল্লি

প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৬
চিকেন নেক ঘিরে উদ্বেগ: পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে পরিত্যক্ত ৫ বিমানঘাঁটি পুনরুজ্জীবিত করছে দিল্লি

বাংলাদেশ সীমান্ত ঘিরে বাড়তে থাকা নিরাপত্তা উদ্বেগ ও কৌশলগত বাস্তবতার প্রেক্ষাপটে ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পরিত্যক্ত পাঁচটি বিমানঘাঁটি পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি। বিশ্লেষকদের মতে, ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের সংযোগকারী শিলিগুড়ি করিডোর বা ‘চিকেন নেক’-এর নিরাপত্তা জোরদার করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে ভারতীয় সরকারের সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ-ভারত সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে টানাপোড়েনের মধ্য দিয়ে যাওয়ার সময়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে শিলিগুড়ি করিডোর ঘিরে বাড়তে থাকা নিরাপত্তা ঝুঁকি ভারতের উদ্বেগ বাড়িয়েছে।

এই উদ্বেগ আরও তীব্র হয়েছে বাংলাদেশের রংপুর অঞ্চলের লালমনিরহাট বিমানঘাঁটি পুনর্নির্মাণ উদ্যোগকে কেন্দ্র করে। শিলিগুড়ি করিডোরের কাছাকাছি অবস্থিত এই বিমানঘাঁটি নিয়ে ভারতের নিরাপত্তা মহলে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের দাবি, গত এক বছরে বাংলাদেশ থেকে এই করিডোর বিচ্ছিন্ন করার হুমকির কথাও একাধিকবার উঠে এসেছে।

এরই মধ্যে ওই অঞ্চলে ভারতের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গের চোপড়া, বিহারের কিশানগঞ্জ এবং আসামের ধুবরি জেলায় নতুন সেনাঘাঁটি স্থাপন করা হয়েছে। পাশাপাশি যেসব বিমানঘাঁটি ও এয়ারস্ট্রিপ সংস্কারের জন্য চিহ্নিত করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে জলপাইগুড়ির আমবাড়ি ও পাঙ্গা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মালদহের ঝালঝালিয়া এবং আসামের ধুবরি। এ ছাড়া পশ্চিমবঙ্গের কোচবিহার ও আসামের কোকরাঝাড় জেলার রূপসি বিমানঘাঁটি ইতোমধ্যে কার্যক্রমে রয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ভারতের দৃষ্টিতে এসব ঐতিহাসিক বিমানঘাঁটি পুনরুজ্জীবন কেবল যোগাযোগ ও লজিস্টিক উন্নয়নের বিষয় নয়; বরং কৌশলগত গভীরতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে অঞ্চল একসময় বৈশ্বিক সামরিক কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, সেই অঞ্চলই নতুন করে ভারতের জাতীয় নিরাপত্তার কেন্দ্রে ফিরে আসছে—এই বাস্তবতা মাথায় রেখেই উদ্যোগটি নেওয়া হয়েছে।