সর্বশেষ
আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালতআইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালত
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

শ্বশুরবাড়ির আসনে প্রার্থী তাহেরি, ৩০ ভরি স্বর্ণের দাম ৬০ হাজার টাকা।

প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৬
শ্বশুরবাড়ির আসনে প্রার্থী তাহেরি, ৩০ ভরি স্বর্ণের দাম ৬০ হাজার টাকা।

হবিগঞ্জ-৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরীর মোট সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ৭৯ লাখ টাকা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি এই তথ্য উল্লেখ করেছেন। তার আয়ের প্রধান উৎস ব্যবসা, কৃষি ও ব্যাংক আমানতের সুদ।

হলফনামা অনুযায়ী, তাহেরীর অস্থাবর সম্পদের মধ্যে কৃষি খাত থেকে বছরে আয় ২৬ হাজার ৪০০ টাকা, ব্যবসা থেকে ৭ লাখ ৯১ হাজার টাকা এবং ব্যাংক সুদ থেকে ২২ হাজার ৮৯২ টাকা। তার হাতে নগদ অর্থ রয়েছে ৪১ হাজার ২৮৬ টাকা এবং ব্যাংকে জমা আছে ৭ লাখ ৬৩ হাজার ৬০৬ টাকা। নিজের নামে ৩১ ভরি স্বর্ণ রয়েছে, যার মূল্য ৬ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া ৫ লাখ টাকার আসবাবপত্র রয়েছে। সব মিলিয়ে তার অস্থাবর সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৯ লাখ ৪ হাজার ৮৯২ টাকা।

স্থাবর সম্পদের মধ্যে তার নামে কৃষিজমি রয়েছে, যার মূল্য দেখানো হয়েছে ১ কোটি ৬০ লাখ ৩৯ হাজার টাকা। স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার ৮৯২ টাকা।

হলফনামায় তিনি উল্লেখ করেন, তার স্ত্রী গৃহিণী এবং স্ত্রী বা কোনো নির্ভরশীলের নামে কোনো সম্পদ নেই। এমনকি স্ত্রীর নামে স্বর্ণ, গহনা, নগদ অর্থ বা আসবাবপত্রও নেই বলে তিনি ঘোষণা দিয়েছেন।

পেশায় ব্যবসায়ী গিয়াস উদ্দিন তাহেরীর বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামে। তবে হবিগঞ্জের মাধবপুরে তার শ্বশুরবাড়ি থাকায় ওই আসন থেকে তিনি প্রার্থী হয়েছেন বলে হলফনামায় উল্লেখ করেন।

এ ছাড়া, তার বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে বলে জানান তাহেরী। হলফনামায় তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রতিটি মামলা দায়ের হয়েছে এবং সবগুলোই বর্তমানে চলমান।