সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সিলেট থেকে উড়ানো বেলুন ভারতে গিয়ে পড়ায় আতঙ্কিত ভারতীয়রা।

প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৬
সিলেট থেকে উড়ানো বেলুন ভারতে গিয়ে পড়ায় আতঙ্কিত ভারতীয়রা।

গিলাছড়া দ্বীমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি উপলক্ষে উড়ানো একটি গ্যাস বেলুন সীমান্ত পেরিয়ে ভারতের আসাম রাজ্যে গিয়ে পড়ার ঘটনা ঘটেছে।

জানা গেছে, গত শুক্রবার (৯ জানুয়ারি) ও শনিবার বিদ্যালয়টির ৬৫ বছর পূর্তি উদযাপন করা হয়। এ উপলক্ষে রশি দিয়ে একটি বিশালাকৃতির গ্যাস বেলুন উড়িয়ে রাখা হয়। বেলুনটিতে বিদ্যালয়ের জন্য অবদান রাখা তিনজন ব্যক্তির ছবি সংযুক্ত ছিল। একপর্যায়ে রশি ছিঁড়ে বেলুনটি উড়ে চলে যায়।

রোববার (১১ জানুয়ারি) ভোরে ভারতের আসাম রাজ্যের শিলচর শহরের অদূরে মাসিমপুর সুবেদারবস্তি এলাকায় বেলুনটি পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় কয়েকজন বাসিন্দা গরু-মহিষ মাঠে ছাড়তে গিয়ে বেলুনটি দেখতে পান। পরে তারা বিষয়টি এলাকার ভিডিপি সম্পাদক সুমন দাসকে জানান। তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) পার্থপ্রতীম দাস সেখানে যান। পরে বেলুনটির ভেতরের গ্যাস বের করে সেটি এসএসপি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সাংবাদিক মঞ্জুর আহমদ জানান, মাসিমপুর এলাকায় ভারতীয় সেনাবাহিনী এবং বিএসএফের কাছাড়–মিজোরাম ফ্রন্টিয়ারের সদর দপ্তর থাকায় বেলুনটি নিয়ে শুরুতে আতঙ্ক তৈরি হয়।

প্রাথমিক পরীক্ষা–নিরীক্ষা শেষে কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সুব্রত সেন সাংবাদিকদের জানান, বেলুনটিতে তিনটি ছবি ছিল এবং এটি একটি স্কুলের ৬৫ বছর পূর্তি উপলক্ষে উড়ানো হয়েছিল।