সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ট্রায়াল দেওয়ার কথা বলে গাড়ি নিয়ে পালিয়েছেন রাজশাহী যুবদল নেতা।

প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬
ট্রায়াল দেওয়ার কথা বলে গাড়ি নিয়ে পালিয়েছেন রাজশাহী যুবদল নেতা।

রাজশাহীতে ট্রায়াল দেওয়ার নামে প্রতারণা করে গ্যারেজ থেকে একটি জিপ নিয়ে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে রাজশাহী মহানগর যুবদলের নেতা এসএম সফিক মাহমুদ তন্ময়ের বিরুদ্ধে। দেড় মাস পেরিয়ে গেলেও গাড়িটি ফেরত না দিয়ে উল্টো গ্যারেজ মালিককে প্রাণনাশসহ নানা হুমকি দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী।

অভিযুক্ত তন্ময় রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং বর্তমানে দপ্তর সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ জানালেও মামলা গ্রহণ না করায় আদালতে মামলা করতে বাধ্য হয়েছেন গ্যারেজ মালিক নূর আহমদ।

রোববার দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে নূর আহমদ বলেন, নগরীর বন্ধগেট এলাকায় তাঁর গাড়ির গ্যারেজ ও বৈধ গাড়ি কেনাবেচার ব্যবসা রয়েছে। গত ১৮ নভেম্বর বিকেলে যুবদল নেতা তন্ময় তাঁর গ্যারেজে এসে একটি জিপ (ঢাকা মেট্রো গ-০২-০৮৭০) পছন্দ করেন। দরদাম শেষে ছয় লাখ টাকায় চুক্তি চূড়ান্ত হয়। পরে ট্রায়াল দেওয়ার কথা বলে গাড়িটি নিয়ে যান তন্ময়, কিন্তু আর ফেরত দেননি।

তিনি বলেন, প্রায় দেড় ঘণ্টা পর থেকে একাধিকবার ফোন করা হলেও তন্ময় ফোন ধরেননি। পরদিন যোগাযোগ হলে তিনি নানা অজুহাত দেখান। একপর্যায়ে রাজশাহী ফেরার পর ফোন করলে তন্ময় হুমকি দিয়ে বলেন, ‘তোর যা করার আছে কর। আমি যুবদলের নেতা। থানায় গেলেও আমার নামে মামলা নেবে না। বেশি বাড়াবাড়ি করলে প্রাণে মেরে ফেলব।’ এরপরও বিভিন্ন মাধ্যমে হুমকি দেওয়া অব্যাহত রয়েছে।

নূর আহমদ আরও জানান, গত ১৪ ডিসেম্বর রাজপাড়া থানায় মামলা করতে গেলে ওসি তা গ্রহণ করেননি এবং আদালতে মামলা করার পরামর্শ দেন। পরে ২২ ডিসেম্বর রাজপাড়ার সিএমএম আদালতে তিনি মামলা দায়ের করেন। বিষয়টি মহানগর বিএনপি ও যুবদলের শীর্ষ নেতাদের জানানো হলেও কোনো প্রতিকার পাননি।

তিনি দাবি করেন, গাড়িটি তিনি লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা মো. মিজানুর রহমানের কাছ থেকে কিনেছেন এবং চুক্তিনামা ও বিআরটিএর সব বৈধ কাগজপত্র তাঁর কাছে রয়েছে। এর আগেও তন্ময়ের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে গাড়ি আত্মসাতের অভিযোগে একটি মামলা চলমান রয়েছে বলে জানান তিনি।

অভিযোগের বিষয়ে যুবদল নেতা এসএম সফিক মাহমুদ তন্ময়ের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে আগে একবার তিনি দাবি করেন, গাড়িটি অচল অবস্থায় নেওয়া হয়েছিল এবং নূর আহমদ আগেও সেটি অন্য একজনের কাছে বিক্রির চেষ্টা করেছিলেন। তিনি অভিযোগগুলোকে ‘বদনাম’ বলে দাবি করে উল্টো মামলা করার কথা বলেন।

এ বিষয়ে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম জনি বলেন, বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী অপকর্মে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তন্ময়ের বিরুদ্ধে আনা অভিযোগ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানা গেছে। বিষয়টি সাংগঠনিক ব্যবস্থার জন্য কেন্দ্রীয় যুবদলকে লিখিতভাবে জানানো হবে।