সর্বশেষ
স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান“শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুল করার কারণেই জাতির ভাগ্যে বারবার হতাশা নেমে এসেছে”: জুলাই নিয়ে চরমোনাই পীর।নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতেরস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান“শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুল করার কারণেই জাতির ভাগ্যে বারবার হতাশা নেমে এসেছে”: জুলাই নিয়ে চরমোনাই পীর।নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

‘ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে’—ট্রাইব্যুনালে পলককে বক্তব্য শোনাল প্রসিকিউশন

প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬
‘ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে’—ট্রাইব্যুনালে পলককে বক্তব্য শোনাল প্রসিকিউশন

ইন্টারনেট বন্ধ না করার বিষয়ে গণমাধ্যমে দেওয়া সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বক্তব্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর বিচারককে শোনান প্রসিকিউশন। কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের সেই বক্তব্য শুনেছেন পলক নিজেই। একই সঙ্গে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের বিষয়ে সালমান এফ রহমান ও পলকের কথোপকথনও পড়ে শোনানো হয়।

মামলার অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, সাবমেরিন ক্যাবল কাটা পড়া বা বিটিসিএল ভবনে আগুন লাগার কথা প্রচার করে ইন্টারনেট বন্ধের দায় ছাত্র-জনতার ওপর চাপানো হলেও বাস্তবে তা হয়েছিল তৎকালীন সরকারের নির্দেশে। প্রসিকিউশনের দাবি, এসবের নীলনকশা করেছিলেন সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলক।

এ মামলায় প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আগামী ১৫ জানুয়ারি আসামিপক্ষের শুনানির দিন ধার্য করেছেন।

এর আগে গত বুধবার অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা থাকলেও পলাতক আসামি সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগসংক্রান্ত চিঠি ইস্যু না হওয়ায় শুনানি পিছিয়ে যায়। পরে তার পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে আইনজীবী নিয়োগ দেওয়া হয়।

গত ৪ ডিসেম্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তা আমলে নেয় ট্রাইব্যুনাল। সেদিনই সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এদিন প্রসিকিউটর আরও জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়ানোর আবেদন সোমবার ও মঙ্গলবারের মধ্যে শুনানির জন্য চেম্বার আদালতে উপস্থাপন করা হবে।