সর্বশেষ
স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান“শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুল করার কারণেই জাতির ভাগ্যে বারবার হতাশা নেমে এসেছে”: জুলাই নিয়ে চরমোনাই পীর।নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতেরস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান“শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুল করার কারণেই জাতির ভাগ্যে বারবার হতাশা নেমে এসেছে”: জুলাই নিয়ে চরমোনাই পীর।নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

কল রেকর্ড পরিক্ষায় বিশেষজ্ঞ নিয়োগের আবেদন খারিজ ট্রাইব্যুনালে, হাজির সালমান এফ রহমান–আনিসুল হক।

প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৬
কল রেকর্ড পরিক্ষায় বিশেষজ্ঞ নিয়োগের আবেদন খারিজ ট্রাইব্যুনালে, হাজির সালমান এফ রহমান–আনিসুল হক।

রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী কারাগারে থাকা সালমান এফ রহমান ও আনিসুল হককে হাজির করা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ অনুষ্ঠিত শুনানিতে তিন সদস্যের বিচারিক প্যানেলের নেতৃত্ব দেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শুনানিকালে সালমান এফ রহমান ও আনিসুল হক বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করেন। একই সঙ্গে কারফিউ দিয়ে গুলি চালানোর পরিকল্পনার অভিযোগে উল্লেখিত নিজেদের কথোপকথনের ভয়েস রেকর্ড পরীক্ষা করতে বিদেশি বিশেষজ্ঞের সহায়তা চেয়ে আবেদন জানান। তবে ট্রাইব্যুনাল উভয় আবেদনই খারিজ করে দেন।

সালমান এফ রহমানের আইনজীবী আদালতে দাবি করেন, যেদিন কারফিউ দিয়ে গুলি চালানোর পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে, সেদিন তাদের ফোনে কোনো ধরনের কথোপকথন হয়নি। এ বিষয়ে ট্রাইব্যুনাল জানান, প্রয়োজনীয় পরীক্ষা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। পরে সংশ্লিষ্ট আবেদন নথিভুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়।

শুনানিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, “মৃত্যু ছাড়া আর কোনো কারণে আইনজীবীদের সময় বাড়ানো হবে না।”

উল্লেখ্য, ২০১৪ সালের জুলাই–আগস্টে গণঅভ্যুত্থান চলাকালে কারফিউ জারি করে ছাত্র-জনতার ওপর হত্যাকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা করা হয়। চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম অভিযোগ গঠনের আবেদন করেন। গত ২২ ডিসেম্বর অভিযোগ গঠন ও বিচার শুরুর আবেদন জানানো হয়।

সালমান এফ রহমান ও আনিসুল হককে ২০২৪ সালের ১৩ আগস্ট গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। রাজধানীর মিরপুর এলাকায় ১৫ জনকে হত্যাসহ তাদের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে।