সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জুলাই যোদ্ধা তাহরিমা জামান সুরভীকে ৫০ কোটি টাকার চাঁদাবাজির মামলায় ফাঁসানোর অভিযোগ

প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৬
জুলাই যোদ্ধা তাহরিমা জামান সুরভীকে ৫০ কোটি টাকার চাঁদাবাজির মামলায় ফাঁসানোর অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম দাবি করেছেন, জুলাই গণঅভ্যুত্থানের ফ্রন্টলাইনার তাহরিমা জামান সুরভীকে ৫০ কোটি টাকার চাঁদাবাজির মামলায় পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তিনি বলেন, ব্যক্তিগত সম্পর্ক গড়ার চেষ্টা ও অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় এর প্রতিশোধ হিসেবে এই মামলা করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মঈনুল ইসলাম এসব অভিযোগ তুলে ধরেন। তিনি জানান, মামলার বাদী সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা দেখিয়ে সুরভীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তৈরির চেষ্টা করেন। একপর্যায়ে কুপ্রস্তাব দিলে সুরভী তা প্রত্যাখ্যান করেন এবং বিষয়টি প্রকাশ্যে এনে প্রতিবাদ জানান।

মঈনুলের অভিযোগ, এর পরই সাংবাদিক নাঈমুর রহমান সংঘবদ্ধভাবে মিডিয়া ট্রায়াল চালিয়ে সুরভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার চাঁদাবাজির ভুয়া সংবাদ প্রচার করেন, যদিও মামলার নথিতে এমন কোনো অর্থের উল্লেখ নেই।

তিনি আরও বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে যাচাই-বাছাই ছাড়াই সুরভীকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাহরিমা জামান সুরভীর পাশে আছেন তাঁরা এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন। একই সঙ্গে জুলাই বিপ্লবীদের বিরুদ্ধে কোনো অন্যায় সহ্য করা হবে না বলেও সতর্ক করেন।

উল্লেখ্য, সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয় সাবেক জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর মাল্টিমিডিয়া রিপোর্টার। বর্তমানে তিনি দৈনিক কালবেলা-য় কর্মরত।