সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের সম্পদ ৫৩ কোটি টাকা, ছেলের সম্পদ ৬৬ কোটি

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৬
ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের সম্পদ ৫৩ কোটি টাকা, ছেলের সম্পদ ৬৬ কোটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস। নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করা হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তার নগদ অর্থ রয়েছে প্রায় ৪ কোটি টাকা এবং মোট সম্পদের পরিমাণ ৫৩ কোটি ১৬ লাখ টাকা। এছাড়া তিনি আয়কর দিয়েছেন ৩ কোটি ৫৫ লাখ ৪৬ হাজার ৬০২ টাকা।

ইসিতে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, রাজনৈতিকভাবে প্রভাবশালী এই বিএনপি নেতার চেয়েও সম্পদের দৌড়ে এগিয়ে তার বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস। মির্জা আব্বাসের ব্যক্তিগত সম্পদ যেখানে ৫৩ কোটি টাকার কিছু বেশি, সেখানে তার ছেলে একাই ৬৬ কোটি ৬৪ লাখ টাকার সম্পদের মালিক। বাবার তুলনায় তার সম্পদ প্রায় ১৩ কোটি টাকা বেশি।

হলফনামা অনুযায়ী, মির্জা আব্বাসের হাতে নগদ রয়েছে ২ কোটি ৫১ লাখ টাকা এবং ১ লাখ ২ হাজার ৮৭৫ মার্কিন ডলার। তার স্ত্রী আফরোজা আব্বাসের কাছে নগদ রয়েছে ১ কোটি ১০ লাখ ৪২ হাজার টাকা ও ৬৮ হাজার ৯৬০ মার্কিন ডলার।

ব্যাংকে মির্জা আব্বাসের জমা রয়েছে ৭১ লাখ ৪৩ হাজার ৯১৯ টাকা এবং তার স্ত্রীর নামে রয়েছে ৭ লাখ ৫৬ হাজার ৫৯৯ টাকা। এছাড়া মির্জা আব্বাসের নামে ৩ কোটি ৩৬ লাখ ৪৪ হাজার টাকা এবং স্ত্রীর নামে ৩২ লাখ ৬৬ হাজার টাকার স্থায়ী আমানত (এফডিআর) রয়েছে।

শেয়ার ও বিনিয়োগ খাতে মির্জা আব্বাসের বড় অংশ ব্যাংকিং খাতে। তার নামে ঢাকা ব্যাংকের ৫১ কোটি ৭৯ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার রয়েছে। বিও অ্যাকাউন্টে বিনিয়োগ রয়েছে ৬ কোটি ৫৫ লাখ টাকার বেশি। তার স্ত্রী আফরোজা আব্বাসের নামেও ঢাকা ব্যাংকের ৩১ কোটি ৩৪ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার রয়েছে।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, মির্জা আব্বাসের ২ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের দুটি গাড়ি রয়েছে। স্বর্ণালংকার বাবদ নিজের নামে ৩০ লাখ এবং স্ত্রীর নামে ২২ লাখ টাকার সম্পদের তথ্য দিয়েছেন তিনি। তার নামে তিনটি এবং স্ত্রীর নামে দুটি আগ্নেয়াস্ত্র রয়েছে। এছাড়া ২০ লাখ টাকার আসবাবপত্র ও ২২ লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী রয়েছে।

জমি ও স্থাপনার ক্ষেত্রে তিনি জানিয়েছেন, তার কোনো কৃষিজমি নেই। তবে ১৮ লাখ ৫ হাজার টাকার অকৃষিজমি এবং যৌথ মালিকানায় ৯৪ লাখ ৮১ হাজার টাকার জমি রয়েছে। উত্তরাধিকার সূত্রে তিনি ৬ হাজার ১০৬ বর্গফুটের একটি ভবন, ছয়টি ফ্ল্যাট, দুটি পার্কিং এবং একটি ভবনে ৮ হাজার ৩০ বর্গফুটের ফ্লোর স্পেসের মালিক।

মির্জা আব্বাসের বার্ষিক আয় ৯ কোটি ২৬ লাখ ৪৫ হাজার ১৩৩ টাকা। তার স্ত্রী আফরোজা আব্বাসের মোট সম্পদ ২০ কোটি ৫৯ লাখ ৬৩ হাজার টাকা এবং বার্ষিক আয় ৪৪ লাখ ৩৭ হাজার টাকা।

সন্তানদের মধ্যে বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাসের মোট সম্পদ ৬৬ কোটি ৬৪ লাখ ১৮ হাজার টাকা এবং বার্ষিক আয় ৬ কোটি ৮১ লাখ ৯৭ হাজার টাকা। মেয়ে নাবিলা মির্জার মোট সম্পদ ৬ কোটি ৪২ লাখ ৭৭ হাজার টাকা এবং বার্ষিক আয় ৪৫ লাখ ৫২ হাজার টাকা।

হলফনামা অনুযায়ী, মির্জা আব্বাস ও তার স্ত্রীর নামে বিভিন্ন ব্যাংকে প্রায় ২৫ কোটি টাকার ঋণ রয়েছে। তবে তার কোনো সরকারি পাওনা নেই। শিক্ষাগত যোগ্যতায় স্নাতক উল্লেখ করা এই বিএনপি নেতার বিরুদ্ধে বর্তমানে প্রায় ৩২টি মামলা বিচারাধীন রয়েছে।