সর্বশেষ
আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালতআইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালত
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সিলেট-৫ স্বতন্ত্র লড়বেন বিএনপির চাকসু মামুন।

প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৫
সিলেট-৫ স্বতন্ত্র লড়বেন বিএনপির চাকসু মামুন।

সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন।

বিবৃতিতে মামুনুর রশীদ বলেন, দীর্ঘ ৩৫ বছর ধরে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। এলাকার আরও উন্নয়ন এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, তিনি কোনো দলের প্রার্থী নন; বরং এলাকাবাসীর আস্থার প্রতিনিধি হতে চান। দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং একটি আধুনিক এলাকা গড়ে তোলার লক্ষ্যে এই নির্বাচনী লড়াইয়ে এলাকাবাসীর দোয়া ও সমর্থনই তাঁর প্রধান শক্তি।

দল-মতের ঊর্ধ্বে উঠে এলাকার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মামুনুর রশীদ তাঁর নির্বাচনী যাত্রায় সর্বস্তরের মানুষের সহযোগিতা, অংশগ্রহণ ও দোয়া কামনা করেন।

সিলেট-৫ স্বতন্ত্র লড়বেন বিএনপির চাকসু মামুন। | Live Bangla