সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস ‘বন্ধ’ করল বাংলাদেশ

প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৫
ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস ‘বন্ধ’ করল বাংলাদেশ

ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস সাময়িক স্থগিত করেছে বাংলাদেশ। দেশটির রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার (২২ ডিসেম্বর) দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।

পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শত শত নেতা এবং কয়েকজন সেনা কর্মকর্তাকেও আশ্রয় দিয়েছে ভারত। তাছাড়া বিগত দেড় দশক ধরে ফ্যাসিস্ট সরকারকে উলঙ্গ সমর্থন তো দিয়েই আসছিল দেশটি। এ নিয়ে দুই দেশের মধ্যে গত বছরের ৫ আগস্টের পর থেকেই টানাপোড়েন চলে আসছিল।

এর মধ্যেই গত ১২ ডিসেম্বর অন্যতম জুলাইযোদ্ধা শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা। এক সপ্তাহ চিকিৎসা শেষে গত ১৮ ডিসেম্বর শহীদ হন আধিপত্যবাদবিরোধী এই তরুণ। এ নিয়ে সারা দেশ উত্তপ্ত হয়ে উঠে। বিক্ষোভ-প্রতিবাদে ফেটে পড়ে মানুষ।

ওই সময় বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনের সামনেও বিক্ষোভ হয়। কারণ ধারণা করা হচ্ছে, ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসী ও তার সহযোগী ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে। এ অবস্থায় ভারতে অবস্থতি বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষাভ করার পাশাপাশি কমপ্লেক্সের ভেতর ঢুকে পড়ে উগ্রবাদী হিন্দুরা। এমনকি বাংলাদেশের হাইকমিশনারকে হত্যারও হুমকি দেওয়া হয়।

এ নিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব করে তীব্র প্রতিবাদ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। জবাবে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকেও তলব করে নরেন্দ্র মোদির সরকার। এমন উত্তেজনার মধ্যেই দিল্লিস্থ হাইকমিশন ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস বন্ধের ঘোষণা দিলো।