সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ফিফা আমেরিকা বিশ্বকাপের ড্র সম্পন্ন, কে কোন গ্রুপে

প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৫
ফিফা আমেরিকা বিশ্বকাপের ড্র সম্পন্ন, কে কোন গ্রুপে

৪৮ দলের মধ্যে ৪২ দল টিকিট কেটে রেখেছে বিশ্বকাপের। এর মধ্যে আছে ব্রাজিল-আর্জেন্টিনা।

গতকাল ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে হয়েছে ২০২৬ বিশ্বকাপের ড্র।

১১ জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। মেক্সিকোসহ আরও দুই স্বাগতিক কানাডা ও যুক্তরাষ্ট্রের গ্রুপিং আগে থেকেই ঠিক করা ছিল। আনুষ্ঠানিকভাবে ড্রয়ের মূলপর্ব যখন শুরু হলো পাত্র থেকে প্রথমে তোলা হয় ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের নাম। ‘সি’ গ্রুপে রাখা হয় তাদের।

১৩ জুন গতবারের সেমিফাইনালিস্ট মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে কার্লো আনচেলত্তির দল। একই গ্রুপে রয়েছে হাইতি ও স্কটল্যান্ড।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে জে গ্রুপে। যেখানে তাদের সঙ্গী আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা।

বিশ্বকাপে কারা কোন গ্রুপে

গ্রুপ ‘এ’: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, প্লে-অফ ‘ডি’ জয়ী (ডেনমার্ক/চেক প্রজাতন্ত্র/আয়ারল্যান্ড/উত্তর মেসিডোনিয়া)।

গ্রুপ ‘বি’: কানাডা, প্লে অফ ‘এ’ জয়ী (ইতালি/ ওয়েলস/বসনিয়া/উত্তর আয়ারল্যান্ড), কাতার, সুইজারল্যান্ড।

গ্রুপ ‘সি’: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড।

গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, প্লে-অফ ‘সি’ জয়ী দল (তুরস্ক/ স্লোভাকিয়া/ কসোভো/ রোমানিয়া)।

গ্রুপ ‘ই’: জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর।

গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস, জাপান, প্লে-অফ ‘বি’ জয়ী দল (ইউক্রেন/পোল্যান্ড/আলবেনিয়া/সুইডেন), তিউনিসিয়া।

গ্রুপ ‘জি’: বেলজিয়াম, মিসর, ইরান, নিউজিল্যান্ড।

গ্রুপ ‘এইচ’: স্পেন, কেপ ভার্দে, উরুগুয়ে, সৌদি আরব।

গ্রুপ ‘আই’: ফ্রান্স, সেনেগাল, প্লে-অফ ২ জয়ী দল (ইরাক/ বলিভিয়া/সুরিনাম), নরওয়ে।

গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান।

গ্রুপ ‘কে’: পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, প্লে-অফ ১ জয়ী দল (ডিআর কঙ্গো/জ্যামাইকা/নিউ ক্যালিদোনিয়া)।

গ্রুপ ‘এল’: ইংল্যান্ড. ক্রোয়েশিয়া, ঘানা, পানামা।