সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জোটবদ্ধ নির্বাচনের বৈধতা নিয়ে রুল খারিজ, দলীয় প্রতীকে ভোট বাধ্যতামূলক

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫
জোটবদ্ধ নির্বাচনের বৈধতা নিয়ে রুল খারিজ, দলীয় প্রতীকে ভোট বাধ্যতামূলক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও স্ব-স্ব দলীয় প্রতীক ব্যবহারের বিধান চ্যালেঞ্জ করে করা রুল খারিজ করেছে হাইকোর্ট। রুল খারিজের ফলে জোট গঠন করা হলেও প্রতিটি রাজনৈতিক দলকে নিজেদের নিবন্ধিত প্রতীকেই নির্বাচনে অংশ নিতে হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে হাইকোর্ট এ সংক্রান্ত রায় ঘোষণা করেন। আইনজীবীরা জানান, রায়ের ফলে নির্বাচন কমিশনের বিদ্যমান বিধান বহাল থাকল এবং জোটের নামে একক প্রতীক ব্যবহার করে ভোটে অংশ নেওয়ার সুযোগ আইনি বৈধতা পেল না।

রায়ে আরও বলা হয়, দলীয় প্রতীকই একটি রাজনৈতিক দলের পরিচয় ও বৈধতা বহন করে; তাই জোটবদ্ধ নির্বাচনে একাধিক দলের জন্য একক প্রতীক ব্যবহারের সুযোগ সংবিধানের রাজনৈতিক বহুত্ববাদ ও নির্বাচন-সংক্রান্ত বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।