সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলায় নিজ এলাকায় মবের শিকার ব্যারিস্টার ফুয়াদ।

প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৫
চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলায় নিজ এলাকায় মবের শিকার ব্যারিস্টার ফুয়াদ।

বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নিজের নির্বাচনী এলাকায় গিয়ে মবের মুখে পড়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ফুয়াদকে কেন্দ্র করে ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। শনিবার দুপুরে রহমতপুর–বাবুগঞ্জ–মুলাদী–হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মাণাধীন মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গেলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

অনুষ্ঠানে ফুয়াদ বলেন, স্থানীয়দের চাঁদা দাবির কারণেই সেতুর কাজ স্থগিত ছিল। বক্তব্যের পরপরই ক্ষুব্ধ গুটিকয়েক বিএনপি সমর্থকরা তাকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়। তিনি দ্রুত স্থান ত্যাগ করতে চাইলে আরও আক্রমণাত্মক স্লোগান শুরু হয়— ‘ফুয়াদের দুই গালে জুতা মারো তালে, ফুয়াদের চামড়া তুলে নেব আমরা’।

এসময় পুলিশ নিরব দর্শকের ভূমিকায় ছিলেন, পুলিশের সামনে মব পিছু নিলে নিরাপত্তা শঙ্কায় ব্যারিস্টার ফুয়াদ দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হন।

এদিকে একজন নির্বাচনের প্রার্থী নিজ এলাকায় এমন পরিস্থিতিতে পড়লে নির্বাচনের পরিবেশ, লেভেল প্লেয়িং ফিল্ড ও নিরাপত্তার বিষয়ে উদ্বেগ থেকেই যায়।