সর্বশেষ
দুবাইয়ে ইরান যুদ্ধের ছবি ভিডিও প্রকাশ করায় ১ বাংলাদেশি সহ ১০ জন গ্রেপ্তারবান্দরবানের পাহড়ে ২৫০০ একর জায়গায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ঘিরে প্রশ্নইরানের হামলায় আহত ইসরায়েলির সংখ্যা ২,৫৫৭ ও ১২ জন নিহত।দাজ্জালকে ফেরাতেই ইরানে আক্রমণ; নেতানিয়াহুর মন্তব্যে তোলপাড়প্রথম দিনেই সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন হবে অন্তর্বর্তী সরকারের ৩৯ অধ্যাদেশস্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সারসংসদ অধিবেশনে ড. ইউনূস–জাইমাসহ উপস্থিত ছিলেন যারাহরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান।দুবাইয়ে ইরান যুদ্ধের ছবি ভিডিও প্রকাশ করায় ১ বাংলাদেশি সহ ১০ জন গ্রেপ্তারবান্দরবানের পাহড়ে ২৫০০ একর জায়গায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ঘিরে প্রশ্নইরানের হামলায় আহত ইসরায়েলির সংখ্যা ২,৫৫৭ ও ১২ জন নিহত।দাজ্জালকে ফেরাতেই ইরানে আক্রমণ; নেতানিয়াহুর মন্তব্যে তোলপাড়প্রথম দিনেই সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন হবে অন্তর্বর্তী সরকারের ৩৯ অধ্যাদেশস্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সারসংসদ অধিবেশনে ড. ইউনূস–জাইমাসহ উপস্থিত ছিলেন যারাহরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান।
Live Bangla Logo

সিলেটের কুশিয়ারা নদীতে বালু উত্তোলন করছিলেন তারা, অতঃপর...

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৫
সিলেটের কুশিয়ারা নদীতে বালু উত্তোলন করছিলেন তারা, অতঃপর...

সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচজন শ্রমিককে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় তিনটি বাল্কহেড এবং বালুভর্তি একটি ইঞ্জিন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার আশারকান্ডি ইউনিয়নের ফেচিবাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নবী হোসেন (৩০) ও আলাল উদ্দিন (৩১)-কে ছয় মাস এবং মনির হোসেন (২৫), দিদার মিয়া (২৯) ও নজরুল (২৭)-কে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের সবাইকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন জানান, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, নদী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অবৈধ বালু উত্তোলনকারী‌দের মধ্যে যাদের পাওয়া গেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। জড়িতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।’