সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

খালেদা জিয়ার বুকে সংক্রমণঃ হার্ট ও ফুসফুসে ছড়িয়ে গেছে।

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫
খালেদা জিয়ার বুকে সংক্রমণঃ হার্ট ও ফুসফুসে ছড়িয়ে গেছে।

চেয়ারপারসন খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে, যা ইতোমধ্যে হার্ট ও ফুসফুসে ছড়িয়ে গেছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। রবিবার রাতের ব্রিফিংয়ে তিনি জানান, পরবর্তী ১২ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

মেডিকেল বোর্ডের সদস্যরা বলেন, সংক্রমণজনিত জটিলতার কারণে খালেদা জিয়ার শারীরিক অবস্থা উদ্বেগজনক। পরিস্থিতি বিবেচনায় চিকিৎসায় পরিবর্তন আনার বিষয়টি আলোচনা চলছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, কতদিন তিনি হাসপাতালে ভর্তি থাকবেন, তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। পুরোপুরি পরিস্থিতির ওপর নির্ভর করছে বলে উল্লেখ করে তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চান।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে ভর্তি করা হয়।

গত ১৫ অক্টোবরও তিনি একই হাসপাতালে ভর্তি হয়ে একদিন চিকিৎসা নেন ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন।