সর্বশেষ
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিমোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটি
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সিলেটে পদ ফিরে পেলেন ব হি ষ্কৃ ত বিএনপি নেতা শাহ আলম

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৫
সিলেটে পদ ফিরে পেলেন ব হি ষ্কৃ ত বিএনপি নেতা শাহ আলম

সিলেট জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও গোয়াইনঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ আলম স্বপন দল থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর পুনরায় বিএনপির প্রাথমিক সদস্য পদ ফিরে পেয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় দপ্তর থেকে জারি করা এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে তাকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের ভিত্তিতে বিষয়টি পর্যালোচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় দলটি। ফলে তিনি এখন থেকে আবারও বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

কেন্দ্রীয় সিদ্ধান্তে আরও বলা হয়, দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে ভবিষ্যতে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তার ভূমিকা রাখার প্রত্যাশা করছে বিএনপি।

চিঠিতে স্বাক্ষর করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিজ্ঞপ্তিটি সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমেদ মিলন, মিফতা সিদ্দিকীসহ সিলেট জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুলিপি আকারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের মে মাসে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় শাহ আলম স্বপনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল।