সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

‘কিছু আসে যায় না, আল্লাহ জীবন দিয়েছেন, তিনিই নেবেন’- রায়ের আগে হাসিনা

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫
‘কিছু আসে যায় না, আল্লাহ জীবন দিয়েছেন, তিনিই নেবেন’- রায়ের আগে হাসিনা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগমুহূর্তে একটি অডিও বার্তায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ ‘মিথ্যা’ এবং অন্তর্বর্তীকালীন সরকার তাকে রাজনৈতিকভাবে শেষ করে দিতে চায়।

তিনি বলেন, রায় নিয়ে তার কোনো উদ্বেগ নেই এবং তিনি আবারও জনগণের জন্য কাজ করবেন।

হাসিনা অভিযোগ করেন, নোবেলজয়ী মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তার দল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা নিয়েছে। তার ভাষায়, “আওয়ামী লীগ শেকড় থেকে উঠে এসেছে, ক্ষমতাদখলকারীর পকেট থেকে নয়।”

অডিও বার্তায় তিনি বলেন, গত কয়েকদিনে দেশজুড়ে তার পক্ষে যেভাবে মানুষ রাস্তায় নেমেছে, তাতে তিনি “নতুন আশ্বাস” পেয়েছেন। তিনি ইউনুসকে দুর্নীতিবাজ, জঙ্গিবাদী ও হত্যাকারীদের আশ্রয়দাতা হিসেবে আখ্যায়িত করেন এবং দাবি করেন—জনগণই সঠিক বিচার করবে।

আদালত হাজিরার নির্দেশ অমান্য করে দিল্লিতে অবস্থান

গত বছরের দেশব্যাপী সহিংস বিক্ষোভের পর হাসিনা পদত্যাগ করে দিল্লিতে পালিয়ে যান। এরপর ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় তার বিচার শুরু হয়। আদালত তাকে হাজিরার নির্দেশ দিলেও তিনি তা মানেননি।

‘রায় দিক, আমার কিছু যায় আসে না’

বার্তায় হাসিনা বলেন,
“রায় দিক, আমার কিছু যায় আসে না। আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, আল্লাহই তা নেবেন। আমি বেঁচে থাকব, আবার মানুষের কল্যাণে কাজ করব।”

রোহিঙ্গা আশ্রয় দেওয়া সত্ত্বেও তাকে মানবাধিকার লঙ্ঘনের অভিযুক্ত করা হচ্ছে—এ অভিযোগও তিনি তীব্রভাবে নাকচ করেন।

ইউনুস সরকারের বিরুদ্ধে সাধারণ ক্ষমার অভিযোগ

তিনি দাবি করেন, ইউনুস সরকার পুলিশ, আওয়ামী লীগ কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন হত্যার মামলায় অভিযুক্তদের সাধারণ ক্ষমা দিয়েছে। এতে ভুক্তভোগীদের পরিবারের ন্যায়বিচারের পথ বন্ধ হয়েছে বলে মন্তব্য করেন হাসিনা।

গণভবন ভাঙচুর ও দেশের অর্থনীতি নিয়ে ক্ষোভ

গণভবনে হামলা ও লুটপাটের ঘটনার প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,
“গণভবন আমার ব্যক্তিগত সম্পত্তি নয়—এটা রাষ্ট্রের সম্পদ। লুটেরা কখনো বিপ্লব করতে পারে না।”

তিনি আরও অভিযোগ করেন—বর্তমান সরকার দেশে বেকারত্ব, উৎপাদন সংকট এবং ব্যাংক লুটের মতো পরিস্থিতি সৃষ্টি করেছে।

বার্তার শেষে তিনি সমর্থকদের উদ্দেশে আশাবাদ ব্যক্ত করে বলেন,
“সময়ের ব্যাপার মাত্র। তোমরা যে কষ্ট পাচ্ছ, আমরা ভুলব না—হিসাব হবে। ইনশাআল্লাহ আমি ফিরতে পারব।”