সর্বশেষ
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিমোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটি
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

রাজনীতি থেকে অবসরের ঘোষণা শমসের মবিন চৌধুরীর

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫
রাজনীতি থেকে অবসরের ঘোষণা শমসের মবিন চৌধুরীর

এবার রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাবেক কূটনীতিক ও তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী।

রোববার তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকারের কাছে একটি চিঠিতে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন শমসের মুবিন চৌধুরী।

এই তথ্য নিশ্চিত করেছেন দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকার।

তিনি বলেছেন, “শমসের মবিন চৌধুরী অনেক দিন ধরেই দলে নিষ্ক্রিয়। আমাদের দলও অনেক দিন ধরে নিষ্ক্রিয় রয়েছি। আজকেই উনি দল থেকে অবসরের কথা আমাকে ফোনে জানিয়েছেন এবং একটি চিঠিও পাঠিয়েছেন”।

শমসের মুবিন চৌধুরী ওই চিঠিতে তৈমুর আলম খন্দকারকে লিখেছেন, “এই মর্মে আপনাকে, এবং আপনার মাধ্যমে সকলকে অবগত করছি যে, শারীরিক কারণে আমি, শমসের এম চৌধুরী, রাজনীতি থেকে অবসর গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। একি সাথে তৃণমূল বিএনপির সকল পদ থেকে আমি পদত্যাগ করিলাম। আমার এই সিদ্ধান্ত অবিলম্বে ১৬ নভেম্বর ২০২৫ ইং থেকে কার্যকর হইল”।

“আমার উপড়ে উল্লেখিত সিদ্ধান্ত দলের সংশ্লিষ্ট এবং গণমাধ্যমে অবগত করার জন্য আপনাকে সবিনয় অনুরোধ করিলাম”, উল্লেখ করেন তিনি।

সাবেক কূটনীতিক শমসের মুবিন চৌধুরী এক সময় বিএনপির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। পরে তিনি বিএনপি ছেড়ে বিকল্পধারা বাংলাদেশেও যোগ দিয়েছিলেন।

পরে সেখান থেকে পদত্যাগ করে ২০২৩ সালের সেপ্টেম্বরে তৃণমূল বিএনপির চেয়ারপারসন হন শমসের মবিন চৌধুরী। ২০২৪ সালের নির্বাচনে তিনি সিলেট-৬ আসন থেকে তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন।