শেখ হাসিনার মামলার রায়ে স্বচ্ছতা ও পূর্ণ ন্যায়বিচারের দাবি মির্জা ফখরুলের।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে। গত বছরের ঢাকায় সংঘটিত প্রাণঘাতী সহিংসতা ও দমন-পীড়নের ঘটনায় পাঁচটি অভিযোগ আনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ফেসবুকে দেওয়া বার্তায় তিনি লিখেছেন, “আমরা পূর্ণ ন্যায়বিচার দাবি করছি। বাংলাদেশ ডিজার্ভ করে একটি স্বচ্ছ এবং ন্যায়বিচার।”