সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

যানবাহনে আগুন ও ককটেল হামলা ঠেকাতে গুলির নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার।

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫
যানবাহনে আগুন ও ককটেল হামলা ঠেকাতে গুলির নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার।

যানবাহনে অগ্নিসংযোগ বা ককটেল নিক্ষেপ করতে এলে গুলি করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। রোববার বিকালে ওয়্যারলেস বার্তায় তিনি মাঠের পুলিশকে এ নির্দেশনা দেন বলে নিশ্চিত করেছেন ডিএমপির অপরাধ বিভাগের এক উপকমিশনারসহ তিন কর্মকর্তা।

ডিএমপি কমিশনার বলেন, “আমি ওয়্যারলেসে বলেছি—কেউ বাসে আগুন দিলে, ককটেল ছুড়ে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে।”

এর পাঁচদিন আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার একই ধরনের নির্দেশনা দিলে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল।

১০ থেকে ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাস–ট্রেনে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা বাড়ছে। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায় সোমবার ঘোষণা করা হবে—এ প্রেক্ষাপটে আওয়ামী লীগ দুই দিনের ‘অনলাইন সাটডাউন’ কর্মসূচি দিয়েছে।

শনিবার রাত থেকে ঢাকাসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এক উপকমিশনার বলেন, “নির্দেশনার অর্থ—যদি কেউ পুলিশের ওপর ককটেল মেরে মোটরসাইকেলে পালাতে চায়, তখন গুলি করে হলেও তাকে থামানো যাবে।” তার ভাষ্য, রাজনৈতিক সহিংসতার সময় অতীতেও পুলিশের ওপর হামলা হয়েছে; বর্তমান পরিস্থিতিতে পুলিশ সদস্যদের নিরাপত্তা ও মনোবল নিশ্চিত করতেই কমিশনার এমন বার্তা দিয়েছেন।