সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

গণভোটের আইনি ভিত্তি নেইঃ রিজভী।

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫
গণভোটের আইনি ভিত্তি নেইঃ রিজভী।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণভোটের কোনো আইনি ভিত্তি বর্তমানে দেশে নেই। তিনি বলেন, ভোটের সঙ্গে গণভোট আয়োজন করা যেতে পারে—এতে আপত্তি নেই, তবে আইনগত কাঠামো ছাড়া এমন উদ্যোগ ভবিষ্যতে সংকট সৃষ্টি করবে।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে পটুয়াখালীর একটি আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবনযাপন করা এক বৃদ্ধ দম্পতির হাতে আর্থিক সহায়তা দেওয়ার পর এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে চায়। কিন্তু নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলে পিআর পদ্ধতি ও গণভোট নিয়ে অযথা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিশেষজ্ঞরাও স্পষ্ট করেছেন—দেশে এখনো কোনো গণভোট আইন নেই।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ডেঙ্গু বিস্তার, নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, কৃষকদের উৎপাদন সংকটসহ জনগুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে আরও দায়িত্বশীল হতে হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে হওয়া কিছু চুক্তিকে দেশের স্বার্থবিরোধী বলে মন্তব্য করেন রিজভী। তার অভিযোগ, আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি এবং চট্টগ্রাম বন্দরের অপারেশন বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার মতো উদ্যোগ দেশের সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তিনি বলেন, রাষ্ট্রীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে কেন্দ্র করে চুক্তি হতে হবে—কোনো গোপন শর্ত বা অস্বচ্ছ প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, দেশের বন্দর ও সমুদ্রবন্দর ধীরে ধীরে বিদেশি কর্তৃত্বে চলে গেলে তা গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। এসব বিষয়ে ড. ইউনূস সরকারের নজর দেওয়া প্রয়োজন।

সমাবেশে আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব আতিকুর রহমান রুমান, পটুয়াখালী জেলা বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন।