সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

আরও কঠিন হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসার নিয়ম, কিছু রোগের কারণেও বাতিল হতে পারে ভিসা

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫
আরও কঠিন হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসার নিয়ম, কিছু রোগের কারণেও বাতিল হতে পারে ভিসা

আরও কঠিন হচ্ছে যুক্তরাষ্ট্রের অভিবাসনপ্রার্থীদের ভিসার নিয়ম। এখন থেকে ডায়াবেটিস বা হৃদরোগের মতো দীর্ঘস্থায়ী অসুস্থতা থাকলেও বাতিল হতে পারে ইমিগ্রেশন ভিসাপ্রার্থীদের ভিসা। নাকচ হতে পারে এসব রোগীর গ্রিন কার্ডের আবেদনও।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) নতুন এক নির্দেশনায় এ কথাই জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস ও কনস্যুলার অফিসে নির্দেশনাটি পাঠিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। সেখানে বলা হয়েছে, যেসব রোগীর চিকিৎসায় লক্ষ লক্ষ ডলারের ব্যয়ের সম্ভাবনা রয়েছে, তাদেরকে যুক্তরাষ্ট্রের ওপর সম্ভাব্য আর্থিক বোঝা হিসেবে বিবেচনা করা হবে।

এতে হৃদরোগ ও ডায়াবেটিস ছাড়াও তালিকাভুক্ত করা হয়েছে শ্বাসযন্ত্রের সমস্যা, ক্যান্সার, মানসিক রোগ'সহ নানা অসুস্থতা। নির্দেশনাটি সব ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হলেও, ভিজিট ও স্টুডেন্ট ভিসায় তুলনামূলকভাবে কম থাকবে এর প্রভাব।