সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বিশ্বকাপের জন্য দল ঘোষণা বাংলাদেশের

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫
বিশ্বকাপের জন্য দল ঘোষণা বাংলাদেশের

কাবাডি নারী বিশ্বকাপের এবারের আসর অনুষ্ঠিত হবে বাংলাদেশে। ইতোমধ্যেই অংশগ্রহণকারী একাধিক দল এসে পৌঁছেছে বাংলাদেশে। বিশ্বকাপ শুরু হতে খুব বেশি সময় আর বাকি নেই। শেষ সময়ে এসে নারী কাবাডি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।

সাধারণত বিশ্বকাপের মতো আসরের জন্য দল ঘোষণা অনুষ্ঠানে অধিনায়ক, কোচ উপস্থিত থাকেন। তবে বাংলাদেশের দল ঘোষণার দিন তাদের কেউই ছিলেন না। ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ জানান, বিকেএসপিতে ক্যাম্প চলায় অধিনায়ক, কোচকে সংবাদ সম্মেলনে আনা সম্ভব হয়নি।

১৪ দেশের অংশগ্রহণে এবারের বিশ্বকাপ হওয়ার থাকলেও শেষ পর্যন্ত অংশ নিচ্ছে ১১ দল। এ প্রসঙ্গে সাধারণ সম্পাদক বলেন, ‘আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন আমাদের ১৪টি দেশ চূড়ান্ত ও দুটি দেশ পোল্যান্ড ও পাকিস্তানকে স্ট্যান্ডবাই রেখেছিল। সেই ১৪ দেশের মধ্যে জাপান, কোরিয়া, নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা বিশ্বকাপে অংশ নিচ্ছে না। এদের পরিবর্তে স্ট্যান্ডবাই হিসেবে পাকিস্তান ও পোল্যান্ডের খেলার সুযোগ ছিল। পাকিস্তান না আসলেও পোল্যান্ড আসছে। আমরা স্বাগতিক হিসেবে স্থানীয় আবাসন, যাতায়াত প্রদান করব। টুর্নামেন্টে আগমন ও অংশগ্রহণের বিষয়টি আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের।’

বিশ্বকাপে বাংলাদেশ দল- শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, রুপালী আক্তার, স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালী আক্তার (জুনিয়র), আঞ্জুয়ারা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, ইয়াসমিন খানম, ইসরাত জাহান ও তাহরিম।

কোচ- শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান।