সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৫
আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে মিশনপাড়া এলাকা থেকে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে নিতাইগঞ্জ মোড় প্রদক্ষিণ করে চাষাঢ়া বিজয় স্তম্ভের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করেন।

সমাবেশে বক্তব্য দেন সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু। তিনি বলেন,

“অবৈধ লকডাউনের প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ মিছিল করেছি। কিন্তু শহরে আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগের কাউকেই দেখা যায়নি। শেখ হাসিনা ১৬ বছর ধরে দেশের মানুষকে শান্তিতে থাকতে দেননি— কেড়ে নিয়েছেন ভোটের অধিকার ও মৌলিক স্বাধীনতা। এখন বিদেশে বসে বাংলাদেশের জনগণকে জিম্মি করতে চাইছেন।”

তিনি আরও বলেন,

“আমরা বেঁচে থাকতে কোনো বিশৃঙ্খলা হতে দেব না। আগামী দুদিন জেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও পাড়া-মহল্লায় নেতাকর্মীরা পাহারা দেবেন। আওয়ামী লীগ বা তাদের সহযোগী সংগঠনের কাউকে দেখা গেলে প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে।”

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির খান, মতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপি সভাপতি মাসুদ রানা, জেলা গার্মেন্টস শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, নাসিক ১২ নম্বর ওয়ার্ড সভাপতি বরকাতুল্লাহ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, ১৩ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক হিরা সরদার, ১৪ নম্বর ওয়ার্ড সভাপতি মনির হোসেন, এবং ১৬ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ শেষে শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন।