সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

রাজধানীর কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ: আতঙ্কে স্থানীয়রা, দায় স্বীকার করেনি কেউ

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৫
রাজধানীর কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ: আতঙ্কে স্থানীয়রা, দায় স্বীকার করেনি কেউ

রাজধানীর কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার পর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার কাছে এই বিস্ফোরণ ঘটে। এতে কেউ আহত হয়েছেন কি না, তা এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ১০টার দিকে কাওরান বাজার থেকে শাহবাগগামী একটি মোটরসাইকেল থেকে সার্ক ফোয়ারার দিকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, “রাত ১০টার কিছু পরে ককটেল বিস্ফোরণের সংবাদ পেয়েছি। তবে ঘটনাস্থলটি কলাবাগান থানা এলাকায় পড়েছে। বিস্তারিত তারা বলতে পারবে।”

অন্যদিকে কলাবাগান থানার ওসি মনিরুল ইসলাম বলেন, “এটা আমাদের থানা এলাকা নয়, সার্ক ফোয়ারা তেজগাঁও থানা এলাকায় পড়েছে। তবে ঘটনাস্থলে তেজগাঁও থানা পুলিশ এবং আমাদের টিমও উপস্থিত রয়েছে।”

তিনি আরও বলেন, “জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। সেই সঙ্গে দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।”

ঘটনার পর থেকে সার্ক ফোয়ারা এলাকা ও আশপাশে পুলিশের টহল জোরদার করা হয়েছে। তবে এখনো কোনো পক্ষ এ ঘটনার দায় স্বীকার করেনি।