সর্বশেষ
আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালতআইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালত
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সিলেটজুড়ে ব্যাপক ধরপাকড়: জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা, শঙ্কিত সাধারণ মানুষ

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৫
সিলেটজুড়ে ব্যাপক ধরপাকড়: জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা, শঙ্কিত সাধারণ মানুষ

সিলেটজুড়ে চলছে ব্যাপক ধরপাকড়। জনমনে বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা, কেউ কেউ আবার শঙ্কিতও।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে এই ধরপাকড় চলছে। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম স্থগিত হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগ ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে।

এই ঘোষণার পরপরই সারা দেশের মতো সিলেটেও নাশকতার আশঙ্কায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে চলছে ব্যাপক ধরপাকড়। গত কয়েকদিন ধরে সিলেট মহানগরসহ জেলার বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী ঘরানার অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের আটক ও গ্রেপ্তার করা হচ্ছে।

গত দুইদিনে কেবল অন্তত ২০ জন আওয়ামী ঘরানার নেতাকর্মী গ্রেপ্তারের সংবাদ প্রকাশ হয়েছে।

এরমধ্যে আওয়ামী লীগ নেতাকর্মীরাও থেমে নেই। তারা বিভিন্ন স্থানে মিছিল বা মশাল মিছিল করার চেষ্টা করছে। তবে সিলেটে তারা এখন পর্যন্ত সফল হতে পারেনি। মঙ্গলবার দিবাগত রাতে মোগলাবাজার থানার শ্রীরামপুরে মশাল মিছিল বের করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মী।

সিলেট মহানগর পুলিশসহ জেলা পুলিশও রয়েছে সতর্ক অবস্থায়। বিভিন্ন থানার পুলিশ যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানই সতর্ক অবস্থায় রয়েছে।

এমন পরিস্থিতিতে জনমনে বিরাজ করছে চরম উদ্বেগ-উৎকণ্ঠা। অনেকেই জানতে আগ্রহী— কী ঘটছে বৃহস্পতিবার? আবারও কি দেশ কোনো অস্থিতিশীলতার দিকে যাচ্ছে?

সিলেট নগরীর ইলেক্ট্রি সাপ্লাই এলাকার চাকরিজীবী আশিক উদ্দিন (৪৫) বলেন, “গত কয়েকদিন থেকেই চরম দুশ্চিন্তায় আছি। গণমাধ্যমের লোকজন দেখলেই জিজ্ঞেস করি, ব্যাপার কী ভাই? কী হতে যাচ্ছে ১৩ নভেম্বর?”

নগরীর ব্যবসায়ী বাবর হোসেন বলেন, “দেখা যাক, কি হয় ১৩ তারিখে! হয়তো পরিস্থিতি খারাপ হবে, নয় কিছুই না। আমরা সাধারণ মানুষ ভাই, শান্তিতে থাকতে চাই।”

জিন্দাবাজার এলাকার একাধিক ব্যবসায়ী জানান, তারা দ্বিধায় রয়েছেন— ১৩ নভেম্বর দোকান-ব্যবসা খোলা রাখবেন কি না। তবে এখনো পর্যন্ত সিলেট নগরী বা জেলার কোথাও বড় কোনো অঘটনের খবর পাওয়া যায়নি।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যার পর নগরীতে যানবাহনের সংখ্যা অন্যদিনের তুলনায় কম দেখা গেছে। বিশেষ করে জিন্দাবাজার, বন্দরবাজার ও আম্বরখানার মতো ব্যস্ত এলাকাগুলো ছিল ফাঁকা ফাঁকা।

আম্বরখানার ভ্রাম্যমাণ বাদাম বিক্রেতা খালেদ আহমদ (২০) বলেন, “আইজ মানুষ নাইবা। ই কিতা অবস্থা? রাইতকুর ভাতওতো জুটানি যাইতনায়।”