সর্বশেষ
আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালতআইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালত
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

পে স্কেলের ফ্রেমওয়ার্ক তৈরি করবে অন্তর্বর্তী সরকার, বাস্তবায়ন করবে পরের সরকার- অর্থ উপদেষ্টা।

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫
পে স্কেলের ফ্রেমওয়ার্ক তৈরি করবে অন্তর্বর্তী সরকার, বাস্তবায়ন করবে পরের সরকার- অর্থ উপদেষ্টা।

পে স্কেলের জন্য আলাদা কমিশন কাজ করছে এবং বর্তমান অন্তর্বর্তী সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, যা পরবর্তী সরকার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “পে কমিশনের জন্য আলাদা একটি কমিশন কাজ করছে। তিনটি রিপোর্ট পাওয়ার পর সেগুলো যাচাই-বাছাই করে তারপরই কমিশনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমান সরকার একটি কাঠামো (ফ্রেমওয়ার্ক) তৈরি করবে, আর পরবর্তী সরকার সেটি বাস্তবায়ন করবে।”

তিনি আরও বলেন, “গত আট বছরে এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি, তাই আমরা এখন উদ্যোগ নিয়েছি। তবে এখানে বাজেটের বিষয় আছে, সামাজিক খাতের অন্যান্য দিকও বিবেচনায় নিতে হবে। পরবর্তী সরকার পে কমিশন বাস্তবায়ন করবে—এটাই যৌক্তিক।”